ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী, মূকাভিনয় শিল্পী এবং ঢাবির মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আটদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
২২ মে ২০২১ শনিবার
হাফিজুরের নিখোঁজ হওয়ার বিষয়টি শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ নিজের ফেসবুক স্ট্যাটাসে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ হাফিজুর রহমান ঈদুল ফিতরের পরদিন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস এলাকায় আড্ডা দেন। তার মায়ের সঙ্গে সর্বশেষ কার্জন হলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
হাফিজুরের বন্ধুদের বরাতে শাওন মাহমুদ আরও জানান, বাড়ি থেকে ঢাকা ফিরে ওই দিনই আনুমানিক রাত ৮/৯টার দিকে হাফিজুর ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। এরপর আট দিন হতে চললো, শত চেষ্টা করেও কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
সন্তানের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় হাফিজুরের বাবা-মা ও বোন অসুস্থ হয়ে পড়েছেন।

0 মন্তব্যসমূহ