বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে বাংলাদেশের ই-পাসপোর্টে সেখানে ‘একসেপট ইসরাইল’ কথাটি লেখা থাকে আমাদের যাদের নতুন ই-পাসপোর্ট দেয়া হচ্ছে সেখানে এই কথাটি লেখা নেই।
তিনি বলেন, যেটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। জনগণের সিদ্ধান্ত, সকল সরকারের সিদ্ধান্ত । যে ইসরাইল পৃথিবীর শত্রু, আমাদের শত্রু। ইসরাইল মানবাধিকারকে ধ্বংস করছে। আমরা ফিলিস্তিনি মানুষদের
সমর্থন করি কারণ তারা মানুষ অথচ সেখানে গত কয়েকদিনে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কয়েক বছর আগে প্রায় ৩ লাখ শিশুকে হত্যা করা হয়েছিলো। ইসরাইল আজ গোটা পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আজ ২৩ মে ২০২১ রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার কেন ইসরাইলের সাথে এই নতুন করে প্রেম করতে যাচ্ছে। কারণটা কী? কয়েকদিন আগে, আমি একটা যোগসূত্র দেই আপনাদের। কিছুদিন দিন আগে আল জাজিরায় একটা রিপোর্ট হয়েছিলো, সেই রিপোর্টে এসেছিলো যে একটা বিশেষ ডিভাইস সার্ভিলেন্স যন্ত্র, এ যন্ত্র অরিজিনালি ইসরাইল থেকে সরবরাহ করা হয়েছে। এখন জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে কী সরকার আবারো ইসরাইলের সাথে চুক্তি করতে যাচ্ছে?
তিনি বলেন, একটা কথা আমরা সবাই জানি, ইসরাইল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করেই ইসরাইল এখন শক্তিশালী দেশ হয়ে আছে। কাজেই এ বিষয়গুলো দেশের মানুষ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে।

0 মন্তব্যসমূহ