হিন্দু হয়েও মুসলিম মৃত্যপথযাত্রীকে কালেমা উচ্চারণ করে শোনালেন নারী চিকিৎসক

হিন্দু ধর্মের মানুষ হয়েও মুসলিম মৃত্যপথযাত্রী কোভিড -১৯ রোগীকে কানে কানে কালেমা তাইয়্যেবাহ -লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ শুনিয়ে স্বস্তি দিতে চেয়েছেন  ভারতের কেরলের পলক্কাড় জেলার ৊সেবা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কর্মরত কোভিড চিকিৎসক ডা. রেখা কৃষ্ণা ৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে ওই হিন্দু লেডি চিকিৎসকের প্রশংসা ও শ্রদ্ধায় ভরে উঠে। সংকটের এই সময়ে এমন আচরণে বিস্মিত হয়েছেন সকলেই ৷ আর এই


নারী চিকিৎসক মুসলিম কোভিড রোগীর কানে কালেমা পড়িয়েছেন যাতে তিনি শান্তিতে ধর্মীয় বিশ্বাসের বাণী শুনে মরতে পারেন ৷ ডাক্তারের এই মহানুভবতা সাড়া জাগিয়েছে সর্বত্রে, ডা. রেখা  ওই রোগীর চিকিৎসা করছিলেন ৷ দুই সপ্তাহ ধরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। যখন তার অবস্থার অবনতি ঘটে তখন ডাক্তাররা বুঝতে পেরেছিলেন যে তারা তাকে বাঁচানোর জন্য আর তেমন কিছু করতে পারবেন না। তাকে ভেন্টি
লেটর থেকে নামিয়ে দেয়া হয় ৷ মৃত্যুপথযাত্রী এই রোগীর কথা জানতে পেরে ডা. কৃষ্ণা তার কাছে আসেন এবং মৃত্যুর আগে তার কানের কাছে কালেমা উচ্চারণ করে শোনান ৷ এরপর রোগী কয়েকবার গভীর শ্বাস নেন এবং এই দুনিয়া ছেড়ে মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পাড়ি জমান।

ডা. কৃষ্ণা তার এই অসাধারণ অভিজ্ঞতাটি সহকর্মীদেরর কাছে বর্ণনা করেন পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন। অতি দ্রুত স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ