পুলিশ পরিচয়ে স'ন্ত্রাসীদের হা'মলা, প্রাণ হা'রালেন আ'মির হা'মজা

Time tv24 News
Time tv24
🔴 ব্রেকিং নিউজ
বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, চিতলমারীতে চাঞ্চল্য
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ | রিপোর্টার: Time tv24 ডেস্ক
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। নিহতের স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তাকে ধাওয়া করে। একপর্যায়ে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। তখন সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...