সর্বত্রে একটাই প্রশ্ন, তা হলো- কখন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান?


রাস্তা-ঘাটে কিংবা বাজার-হাটে
সর্বত্রে একটাই প্রশ্ন, তা হলো- কখন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান? কারণ মন্ত্রীমশাই  নিজেই স্কুল-কলেজ খোলা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন। গত ২৭ মে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মণি সাংবাদিকদের বলেছেন, এ কথা নির্দ্বিধায় বলতে পারেন ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। অর্থাৎ খুলে দেয়া হবে স্কুল-কলেজ। সবার  আগ্রহের দিক বিবেচনা করেই শিক্ষামন্ত্রীর বক্তব্যের ফোকাসই ছিল ১৩ই জুন সবার অপেক্ষার অবসান ঘটবে। মাত্র একদিনের ব্যবধানে তিনি নিজেই আবার বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে আমরা আগে অগ্রাধিকার দেবো। অর্থাৎ এক্ষুণি খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। মন্ত্রী মশাইয়ের সুরে সুর মিলিয়ে গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈঙ্গিত দিয়েছেন ১৩ই জুন স্কুল-কলেজ আপাতত খুলছে না। সরকারের মন্ত্রীদের এমন বিপরীত বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

  কারণ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৩ই জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার প্রক্রিয়া তারা শুরু করেছেন। এর ঠিক একদিন পর ২৮ মে শিক্ষা অধিদফতর থেকে স্কুল কলেজ খোলার প্রস্তুতি নিতে সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকেও নির্দেশনাও দেয়া হয়। এরপর ২৯ মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার একদিন আগের বক্তব্য থেকে সরে এসে বলেন, করোনার সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না এলে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। কেননা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকেই আমরা আগে অগ্রাধিকার দেবো।

প্রতিবারই ছুটি বাড়ানোর পরপরই জানানো হয় এবারের ছুটি শেষ হওয়ার পরই খুলে দেয়া হবে স্কুল-কলেজ। ফলে ক্লাসে ফেরার জন্য উদগ্রীব হয়ে থাকে শিক্ষার্থীরা। কিন্তু পরে জানানো হয় ছুটি আবারও বর্ধিত করা হয়েছে।

অনেকে অভিভাবক জানিেয়েছেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় তাদের সন্তানদের শিক্ষাজীবন নিয়ে তারা রীতিমতো হতাশায় ভুগছেন। কেননা পড়াশোনার বাইরে থাকায় অনেক শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। প্রাণ বিধ্বংশী বিভিন্ন গেইমসে ঝুঁকছে তারা, দীর্ঘ দেড় বছর ধরে স্কুলের শৃঙ্খলার বাইরে থাকায় তাদের মা-বাবা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই যখনই স্কুল-কলেজ খোলার কোনো ঘোষণা তারা জানতে পারেন তখন আগ্রহ ও আশায় বুক বাঁধেন। কিন্তু পরে যখন আবার শুনতে পান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার সংবাদ,তখন আশাহত হন। অন্য দিকে দীর্ঘদিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী ঝড়ে পড়ার হারও ক্রমেই বাড়ছে। শিক্ষার্থীদের বিভিন্ন ব্যানারেও প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হচ্ছে। এমনকি প্রতিষ্ঠান না খুললে রাজপথে আন্দোলনেরও হুমকি দেয়া হচ্ছে।

এ দিকে শিক্ষকদের মধ্যেও প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জোরালো হচ্ছে। অবিলম্বে স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সরকার মূলত শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে রাখতেই প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় সরকারের সমালোচনা করে বলেন, গার্মেন্টস, শপিংমল, গণপরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান সবই চালু রাখা হয়েছ। আয়োজন-উৎসব সবই হচ্ছে।  শুধু বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। যদিও বলা হয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। কিন্তু এই সরকারের কাছে শাসন হচ্ছে জাতির মেরুদন্ড। গতকাল দুপুরে ‘হল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক ছাত্র-শিক্ষক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।



অস্ট্রিয়ায় মসজিদ ও ধর্মীয় স্থাপনা চিহ্নিত করে মানচিত্র প্রকাশ -মামলা করবে মুসলমানরা



এবার অস্ট্রিয়া সরকারের বর্ণবাদী ইসলামবিদ্ধেষী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন দেশটির মুসলিম নেতারা।

ডেইলি সাবাহ জানিয়েছে,

দেশটির মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছে এবং যেসব স্থানে মসজিদ ধর্মীয় স্থাপনা আছে- সেগুলো চিহ্নিত করে দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ একটি মানচিত্র প্রকাশ করার পর মুসলিম নেতারা ওই সিদ্ধান্ত গ্রহণ করেন। 

'দ্য মুসলিম ইয়ুথ অব অস্ট্রিয়া' নামে একটি সংগঠন সরকারের পদক্ষেপের বিরোধিতা করে মামলা করার কথা জানান

মুসলিম নেতাদের দাবি, এমনিতেই দেশটিতে চরম বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। শ্বেতাঙ্গ বর্ণবাদী কট্টর ডানপন্থি উগ্রবাদীরা প্রায়ই নিরপরাধ মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে।

অবস্থায় মুসলিমদের ঘরবাড়ি মসজিদের ঠিকানাসহ সরকারিভাবে মানচিত্র প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।

এর আগে দেশটির ইনটেগ্রেশন মন্ত্রী সুসান রাব অস্ট্রিয়ায় অবস্থিত ৬২০টি মসজিদের ঠিকানাসহ 'ন্যাশনাল ম্যাপ অব ইসলাম' নামে একটি ওয়েবসাইট চালু করেন। এই মসজিদগুলোতে কোন কোন দেশ সাহায্য পাঠায় তাও এতে উল্লেখ করা হয়।

অস্ট্রিয়ায় মুসলমানদের আরেকটি সংগঠন 'ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া' সরকারের কর্মকাণ্ডকে কলঙ্কজনক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

সরকারের পদক্ষেপ দেশটির মুসলিম নাগরিকদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবে বলেও দাবি করে সংগঠনটি।

ইউরোপের দেশ অস্ট্রিয়ায় প্রায় ৬৯ শতাংশ খৃস্টান যার ৫৭ শতাংশ ক্যাথলিক খৃস্টান, ২২ শতাংশ ধর্মহীন এবং মাত্র ৭ শতাংশ মুসলিম যাদের সংখ্যা ৭ লাখের কাছাকাছি









ঐতিহাসিক তাকসিম স্কয়ারে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান


কাতারভিত্তিক সংবাদ মাধ্যম
আল-জাজিরা জানিেয়েছ তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ মে ২০২১ শুক্রবার মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের সঙ্গে জুমাআর নামাজ আদায় করেন এরদোয়ান। এই মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন দেশটির প্রেসিডেন্ট।
তাকসিম স্কয়ার দেশটির একটি ঐতিহাসিক স্থান। সেখানে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতার্তুকের নামে সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ষাটের দশকের সেই স্থাপনা ভেঙে সেখানে নতুন করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করলে ২০১৩ সালে অনেকে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। তবে ২০১৯ সালে সেটি ভেঙে ফেলা হয়। আর সেখানেই নির্মিত হলো মসজিদ। তবে এখানে মসজিদ নির্মাণের সমালোচনাও করেছেন অনেকে। মসজিদ নির্মাণের মধ্যদিয়ে এরদোয়ান তার ক্ষমতা প্রদর্শন করেছেন বলে সমালোচনা করেছেন অনেকে। অবশ্য এখানে মসজিদ নির্মাণের ইচ্ছের কথা এরদোয়ান অনেক আগেই বলেছিলেন। ১৯৯০ সালে ইস্তাম্বুলের মেয়র থাকাকালে তিনি সেখানে মসজিদ নির্মাণের চেষ্টা করেন। তবে আইনি জটিলতা, নাগরিকদের বিক্ষোভ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তার সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর ২০০২ সালে এরদোয়ানের দল ক্ষমতায় এলে এই অঞ্চলে ধর্মীয় আধিপত্য বিস্তার শুরু হয়। এরদোয়ানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালে এই মসজিদের নির্মাণ শুরু হয়। ২৮ মিটার প্রস্থের গম্বুজ ও দুটি মিনার বিশিষ্ট মসজিদটিতে প্রায় আড়াই হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। অবশেষে গতকাল এই মসজিদের উদ্বোধন করলেন এরদেয়ান। সেখানে নামাজ আদায় করলেন মুসল্লিদের সঙ্গে। করোনার র ঊর্ধ্বমুখি অবস্থার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সেখানে নামাজের আয়োজন করা হয়। মসজিদটি উদ্বোধন করে এরদোয়ান বলেন, ‘এখানে মসজিদ নির্মাণে বিঘ্ন ঘটতো না যদি সেসময় সন্ত্রাসীরা আমাদের বিপক্ষে অবস্থান না নিতো। আমার বিশ্বাস এই মসজিদ শতাব্দী ধরে আমাদের শহরকে আলোকিত করবে।’
শুক্রবার সেখানে জুমাআর নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও মসজিদ নির্মাণ করায় এরদোয়ানের প্রশংসা করেছেন। ৬০ বছরের এক বৃদ্ধ মেহমেত আলী কারাহাকিওগলু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই মসজিদের জন্য অপেক্ষা করছিলাম। কেউ তা নির্মাণ করতে পারেননি, কেবল এরদোয়ান তা পেরেছেন। তিনি আমার কাছে একজন বিশেষ ব্যক্তি। তাসকিম স্কয়ার এখন দেখতে অনেক সুন্দর। ৫০ বছর আগে তারা এটি নির্মাণ করতে পারতেন।’

























মুসলমান ছাড়া সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ভারত

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলমান ছাড়া সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ভারত।

জানা গেছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন, এ আমন্ত্রণবার্তাও দেয়া হয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল প্রতিবাদ বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। ২০২০ সালেও ওই সিএএবিরোধী আন্দোলন অব্যাহত থাকে দেশটিতে। কিন্তু মহামারী করোনার প্রভাবে সবকিছু থেমে গেলে আন্দোলনও থেমে যায়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত ‘নাগরিকত্ব আইন সিএএ-২০১৯'  এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া করা শুরু করা হচ্ছে।

এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল মালিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯' ধারা ১, উপধারা ২ মেনে ১০ জানুয়ারি ২০২০ থেকে আইন কার্যকর করা হলো।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘নাগরিকত্ব সংশোধন আইন-২০১৯' বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে। ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে। তবে এই আইন মুসলিমবিদ্বেষ আরও উস্কে দিবে। 

উল্লেখ্য, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী একজন উগ্র হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত। তার দল বিজেপিকেও সেই একই মানদন্ডে মাপা হয়। তিনি ২০০২ সালে গুজরাটের মূখ্যমন্ত্রী থাকাকালে সেখানে বড় ধরণের  হিন্দু-মুসলিম দাংগা হয়। তিনদিনের সহিংসতায় যেখানে প্রায় ২০০০ মুসলিমকে হত্যা করা হয়েছিল এবং নিখোঁজ হয় ২২৩ জন। নরেন্দ্রমোদীর বিরুদ্ধে যেটি সবচেয়ে ভয়াবহ অভিযোগ তা হলো তিনি সহিংসতা শুরু, প্রশ্রয় ও সরকারি পুলিশ দিয়ে দাঙ্গাকারীদের নির্দেশনা ও মুসলমানদের মালিকানাধীন সম্পত্তির তালিকা দিয়েছিল।





















প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ।

জানা গেছে, গত ২৫ মে ২০২১ রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) তে স্থানান্তর করে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হয়েছিল
















করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হওয়ায় ট্রাইব্যুনালের কার্যক

খুলে দিচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

 করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ই জুন থেকে খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ই জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। এর আগের ঘোষণা অনুযায়ী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ই জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। এটি বাস্তবায়ন করতে হলে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকেই ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে কিন্তু তারা কতটুকু শিক্ষার্জন করলো তা যাচাই করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন আগে একটি বেসরকারি গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসজনিত বন্ধে প্রাথমিকের ১৯ শতাংশ এবং মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিক্ষণঘাটতির ঝু্ঁকিতে আছে। এমন অবস্থায় শিক্ষার এ ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদেরা। তাঁদের অনেকে যেসব এলাকায় সংক্রমণ কম বা নেই, সেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও সুপারিশ করেছেন। জানা গেছে,

এর আগে সরকার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ২৩মে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ভারতীয় ধরণ নিয়ে উদ্বেগ থাকায় চলমান বিধিনিষেধ বৃদ্ধির চিন্তাভাবনার পাশাপাশি স্কুল-কলেজের ছুটি বাড়িয়ে ২৯মে পর্যন্ত করা হয়েছিলো। এদিকে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানান। (নিউজ ডেস্ক)

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান


ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে

 দ্বিতীয় মেয়াদে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২২ মে ২০২১ শনিবার রাতে তিনি তার প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন।

প্রথম রাউন্ড ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সাদিক খান ৫৫.২ শতাংশ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন।

সাবেক এমপি সাদিক খান ২০১৬ সালেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন।

লন্ডনে এবারের মেয়র নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিন বেরি, আর লিবারেল ডেমোক্র্যাটস লুসা পোরিট হয়েছেন চতুর্থ। ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় লুসার জামানতই বাজেয়াপ্ত হয়েছে।

পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, তিনি প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন।
কিন্তু ২০১৬ সালের মতো এবার রেকর্ড সৃষ্টি সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। সাদিক খান ২,২৮,০০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদেশের লক্ষ্ণৌ থেকে পাকিস্তানে চলে যান এবং তার বাবা আমানুল্লাহ ও মা সেরুন ১৯৬৮ সালে পাকিস্তান থেকে লন্ডন পাড়ি জমান। সাদিক খান ছিলেন বাবা-মায়ের আট সন্তানের পঞ্চম। লন্ডনে তার বাবা আমানুল্লাহ বাসচালক ও মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম সাদিয়া।

সাদিক খান একবার বলেছিলেন, অদূর ভবিষ্যত ব্রিটেন একজন মুসলিম প্রধানমন্ত্রী পাবে। তবে ওই লোক তিনি নন।

সুবর্ণ আইজ্যাক বারী


 



নাম তার সূবর্ণ আইজ্যাক বারী| তিনি গণিত, পদার্থ বিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা 'দ্যা লাভ' গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিতি পেয়েছেন। এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সূবর্ণ আইজ্যাক বারী|গত ১৭ অক্টোবর ২০২০ গভর্নরের পক্ষ থেকে ৯ বছর বয়সী বিজ্ঞানী সূবর্ণ আইজ্যাক বারীকে স্বীকৃতিপত্রটি প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এ্যান্ড্রো কুমো| হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে ২০১৮ সালে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে| নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাকে দিল্লীতে 'গ্লোবাল চাইল্ড প্রডিজি এওয়ার্ড' দেন বিজ্ঞানী হিসেবে| পদার্থ বিজ্ঞানী সূবর্ণকে ভিজিটিং অধ্যাপক পদে  নিয়োগ দিয়েছে মোম্বাই বিশ্ববিদ্যালয়| ২০১২ সালের ৯ই এপ্রিল নিউইয়র্কে জন্মগ্রহণ করেন সূবর্ণ| তার বাবার নাম রাশেদুল বারী| পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প সময়েই বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে| বিশ্বের সবচেেয় কম বয়সী প্রফেসর সূবর্ণ আইজ্যাক বারী নিউইয়র্ক স্টেইট গভর্নরের কাছ থেকে রাজ্যর সর্বোচ্চ সম্মান অর্জন করেছিলেন মাত্র সাড়ে আট বছর বয়সে| তিনি এমন স্বীকৃতিপ্রাপ্ত প্রথম বাংলাদেশী বংশৌদ্ভূত কোনো বালক|























































সমুদ্রবন্দকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত


বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের তথ্য মতে, ঘূর্ণীঝড়
 ‘ইয়াস’ কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণীঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুদ্ধ হয়ে রয়েছে।

এদিকে, দক্ষিণপূর্ব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণীঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে ছয় ফুটের বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

প্রবল ঘূর্ণীঝড় ‘ইয়াস’ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ ২৬ মে ২0২১ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমবঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণীঝড় ইয়াস আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণীঝড় আকারে একই এলাকায় অবস্থান করছে। 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, ঢাকা, রাজশাহী এবং টাংগাইল যশোর অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারী সঙ্কেত দেখাতে বলা হয়েছে।





স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ


                                                                


মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ও পশ্চিমা বিশ্বের জম, ইসলামী প্রজাতন্ত্র  ইরানে  আগামী ১৮ জুন ২০২১ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ ২৫ মে ২০২১ মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে সাত প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)র সাবেক প্রধান মোহসেন রেজাঈ, বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রঈসী ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমাতী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসাইন কাজিজাদেহ হাশেমী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলীজাদেহ, সাবেক কূটনীতিক সাইদ জালিলী ও সাবেক পার্লামেন্ট সদস্য আলী রেজা জাকানী।

 তবে এবারও চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

এছাড়াও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক প্রধান সাইদ মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে

জানা যায়, মোট ৫৯২ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন করে। তন্মধ্যে মাত্র ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। নথিপত্র যাচাই বাছাই শেষে মাত্র সাত প্রার্থীকে নির্বাচন করার জন্য অনুমোদন দেয়া হয়।

 উল্লেখ্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনায় ইরানের রক্ষণশীল মহলে জনপ্রিয় আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত দুই দফায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের সংবিধান অনুযায়ী চার বছরের পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডন্ট হতে পারে না

 ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা করেন। কিন্তু মধ্যপন্থী সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি পাশ্চাত্যের সাথে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যে চরমপন্থী রাজনীতির উত্থানের মাধ্যমে পরিস্থিতির অবনতির আশঙ্কায় আহমাদিনেজাদকে নির্বাচন থেকে বিরত রাখেন।






শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...