জোট রাজনীতির বাস্তবতা ও প্রশ্ন

অযৌক্তিক দাবিতে সম্ভাবনাময় ইসলামী জোট ভাঙার দায় কার? | Time tv24

অযৌক্তিক দাবিতে সম্ভাবনাময় ইসলামী জোট ভাঙার দায় কার?

✍️ সম্পাদকীয় বিশ্লেষণ | Time tv24

দেশের বৃহত্তর স্বার্থে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির সম্ভাবনাময় রাজনৈতিক জোট নিয়ে এতদিন আমি কোনো মন্তব্য করিনি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিমের সাম্প্রতিক বক্তব্য ও অতি দাম্ভিক রাজনৈতিক অবস্থান আমাকে এই লেখাটি লিখতে বাধ্য করেছে।

বিগত জাতীয় নির্বাচনে চরমোনাইয়ের ভোট প্রাপ্তি

নির্বাচন বছর ভোটের হার
১৯৯১০.৭৯%
১৯৯৬১.০৯%
২০০১০.১%
২০০৮১.১%
২০১৮১.৪৭%
২০১৪ ও ২০২৪নির্বাচন বর্জন

এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি একটি আসনেও বিজয় অর্জন করতে পারেনি—এটাই বাস্তবতা।

সাম্প্রতিক জরিপে জনমতের চিত্র

আইআরআই (যুক্তরাষ্ট্র), সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫:
জামায়াতে ইসলামী – ২৬%
ইসলামী আন্দোলন (চরমোনাই) – ৪%
ইনোভিশন কনসাল্টিং, সেপ্টেম্বর ২০২৫:
জামায়াতে ইসলামী – ৩০.৩%
ইসলামী আন্দোলন (চরমোনাই) – ৩.১%

প্রথম আলো পত্রিকার জরিপে চরমোনাইয়ের ভোটার ০.১% উঠে এলেও সেটিকে এখানে বিবেচনায় আনা হয়নি।

জোট রাজনীতির বাস্তবতা

জোট রাজনীতির মূলনীতি হলো পারস্পরিক ছাড়, বাস্তবতার স্বীকৃতি এবং শক্তির অনুপাতে আসন বণ্টন। কিন্তু শক্তি ও সাংগঠনিক সক্ষমতা না থাকা সত্ত্বেও অতিরিক্ত আসন দাবি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে ৩–৪টি আসন বাদ দিলে এমন কোনো আসন নেই, যেখানে নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক সংগঠন ও জনমত তৈরিতে চরমোনাই জামায়াতের চেয়ে এগিয়ে।

ঐতিহাসিক দায়

যদি সারা দেশে ৪–৫টির বেশি আসনে চরমোনাইয়ের নিশ্চিত বিজয়ের সম্ভাবনা না থাকে, তাহলে আসন নিয়ে এই অস্থিরতা রাজনৈতিক পরিপক্বতার অভাবই প্রকাশ করে।

আর সম্ভাবনাময় বৃহত্তর ইসলামী রাজনৈতিক ঐক্য থেকে সরে দাঁড়ালে ইতিহাস তাদেরকে কঠোরভাবেই বিচার করবে। বিশ্বাসঘাতকতা কখনোই ক্ষমাযোগ্য নয়।

বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান

বাউফল উপজেলা বিএনপি নেতা জামায়াতে যোগদান

বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান

বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহাজাদা মিয়ার পুত্র ও বাউফল ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার বিকেল তিনটায় বাউফল জামায়াত কার্যালয়ে তিনি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এর হাতে হাত রেখে সংগঠনের সঙ্গে আমৃত্যু কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে জাহেদ মাহমুদ বলেন, “আমি একজন মুসলমান এবং রাজনৈতিক পরিবারের সন্তান। জনগণের জন্য কাজ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। যে সংগঠনই করি না কেন, সেখানে ভালোবাসা, সহমর্মিতা ও সম্মান প্রত্যাশা করা অন্যায় নয়। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই রাজপথে নামিয়ে স্লোগান শিখিয়েছেন। তার সততা আমি কাছ থেকে দেখেছি। কখনো কারো সঙ্গে আপস করিনি, তারপরও বারবার অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “আজ থেকে আমি আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে ড. শফিকুল ইসলাম মাসুদকে কবুল করেছি। তার প্রতিটি ভালো কাজে পাশে থাকবো। যদি কোনো ভুল করি, ভাইয়ের মতো পথ দেখাবেন।”

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আধুনিক, স্মার্ট ও মডেল বাউফল গড়তে আমরা জাহেদ ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ইসলামের বিজয়ের লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আল্লাহ তায়ালা কবুল করুন—আমিন।”

এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতা হেলাল উদ্দিন মুন্সীসহ অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়ন পেলেন বান্দরবান–৩০০ আসনে জোটপ্রার্থী ,মানুষের অধিকার ও প্রকৃতি রক্ষায় অঙ্গীকার

মনোনয়ন পেলেন বান্দরবান–৩০০ আসনে জোটপ্রার্থী | Time tv24

📰 মনোনয়ন পেলেন বান্দরবান–৩০০ আসনে জোটপ্রার্থী

মানুষের অধিকার ও প্রকৃতি রক্ষায় অঙ্গীকার

🖊️ নিজস্ব প্রতিবেদক | Time tv24


দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান–৩০০ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। মনোনয়ন ঘোষণার পর তিনি মানুষের অধিকার ও প্রাণ–প্রকৃতির হক রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “আমার রাজনীতির মৌলিক নৈতিকতা কেবল মানুষের অধিকারেই সীমাবদ্ধ নয়—প্রাণ ও প্রকৃতির অধিকার রক্ষাও এর অবিচ্ছেদ্য অংশ। সাগর, পাহাড় কিংবা সমতল—সব জায়গায় মানুষের অধিকার ও প্রকৃতির হক নিয়ে কথা বলতে চাই, কাজ করতে চাই।”

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে পুরো বিভাগজুড়ে দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। দলের জন্য একটানা ১৮ ঘণ্টা পর্যন্ত পরিশ্রম করার কথাও তুলে ধরে জানান, দলের আদর্শ ও চিন্তাধারাকে তিনি নিজের জীবনের অংশ হিসেবে ধারণ করেন।

তিনি আরও বলেন, দলের ইশতেহার প্রণয়নে নিজের রাজনৈতিক চিন্তা ও মতামত যুক্ত করার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সম্মানের বিষয়। শাপলা কলিকে প্রতিনিধিত্ব করতে পারা নিয়েও গর্ব ও আনন্দ প্রকাশ করেন তিনি।

বান্দরবানের মানুষের সঙ্গে দীর্ঘদিনের কাজ ও আলাপ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ ও প্রকৃতির অধিকারের প্রশ্নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে চান।

ইতোমধ্যে প্রাপ্ত ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সামনে যে পথ, তা সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

কক্সবাজার-২ এ ১০ দলীয় জোটের একক প্রার্থী ড. হামিদ আযাদ

মহেশখালী–কুতুবদিয়ায় ঐক্যের একক প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ | Time tv24
রাজনীতি

ঢাকা–১৭ আসনে সমঝোতা: জামায়াত প্রার্থী সরে দাঁড়িয়ে এনসিপিকে সমর্থন

🕒 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ✍️ নিজস্ব প্রতিবেদক | 👁️ 1,536

ঢাকা–১৭ আসনে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আতিকুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)–র প্রার্থী নাহিদ ইসলাম–এর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন।

এডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অপরদিকে নাহিদ ইসলাম বর্তমানে এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিরোধী ভোট বিভাজন রোধ করে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

  • 🗳️ আসন: ঢাকা–১৭
  • ❌ সরে দাঁড়ানো প্রার্থী: এডভোকেট আতিকুর রহমান
  • ✅ সমর্থিত প্রার্থী: নাহিদ ইসলাম
  • 🎯 উদ্দেশ্য: নির্বাচনী সমঝোতা ও ভোট বিভাজন রোধ
© ২০২৫ Time tv24 | সর্বস্বত্ব সংরক্ষিত

যাযাবর জীবন শেষ করতে ২১ দফা রূপরেখা – জবিতে পরিবর্তনের ডাক রিয়াজুল ইসলামের

জবির আবাসন সংকট নিরসনে ২১ দফা কর্মসূচির অঙ্গীকার – রিয়াজুল ইসলাম | Time tv24
🟥 Time tv24 | শিক্ষা ডেস্ক

জবির আবাসন সংকট নিরসনে ২১ দফা কর্মসূচির অঙ্গীকার রিয়াজুল ইসলামের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের “অদম্য জবিয়ান ঐক্য” প্যানেলের ভিপি প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম জানিয়েছেন, নির্বাচিত হলে ১২ মাসের মধ্যে ২১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটসহ প্রধান সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে।

তিনি বলেন, জবির সবচেয়ে বড় সংকট আবাসন সমস্যা। শিক্ষার্থীদের অনিরাপদ মেসজীবন শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তাই আবাসন সংকট নিরসনই হবে তার প্রথম অগ্রাধিকার।

রিয়াজুল ইসলাম আরও জানান, তিনি একটি আধুনিক, মাদকমুক্ত ও ভয়ভীতিহীন ক্যাম্পাস গড়ে তুলতে চান। শিক্ষার মানোন্নয়নে আধুনিক কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ সেন্টার, গবেষণায় স্কলারশিপ এবং নিরাপত্তা নিশ্চিতে হটলাইন চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতে ইসলামী মহাসমাবেশ ৩ জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে

জামায়াতে ইসলামী মহাসমাবেশ – ৩ জানুয়ারি | Time tv24

জামায়াতে ইসলামী মহাসমাবেশ ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামী মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হওয়ার কথা থাকলেও এবার এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে

শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের আমির শফিকুর রহমান সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে মহাসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে দেশের কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা এবং আগামী দিনের বাংলাদেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

📰 প্রতিবেদন: Time tv24 | নিজস্ব প্রতিবেদক

দ্রুততার সঙ্গে এনআইডি প্রাপ্তি, শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা

দিনে দিনে এনআইডি, মাসে মাসে ভোগান্তি — Time News TV24

দিনে দিনে এনআইডি, মাসে মাসে ভোগান্তি — প্রশ্ন উঠছে জনমনে

📰 Time News TV24 | ২৫ ডিসেম্বর ২০২৫

২৫ ডিসেম্বর দেশে ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশে ফেরার পরপরই তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় তিনি জাতীয় পরিচয়পত্র (NID) গ্রহণের উদ্যোগ নেন এবং অল্প সময়ের মধ্যেই তা হাতে পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা — সাধারণ নাগরিকদের ক্ষেত্রে যেখানে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে একজন প্রভাবশালী নেতার দ্রুত এনআইডি পাওয়ার বিষয়টি প্রশ্নের সৃষ্টি করছে।

অনেকে বলছেন, যে রাষ্ট্রে নাগরিক সেবা সবার জন্য সমান হওয়ার কথা, সেখানে প্রভাবের কারণে দ্রুত সেবা পাওয়ার দৃষ্টান্ত সাধারণ মানুষের আস্থা ও ন্যায়বোধকে ক্ষতিগ্রস্ত করে।

জনগণের দাবি, যিনি নিজেই অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রাজনীতি করার কথা বলেন—তার ক্ষেত্রেও বিশেষ সুবিধা গ্রহণযোগ্য হতে পারে না।

রাষ্ট্রীয় সেবা হোক সবার জন্য সমান—এই প্রত্যাশা এখন সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হচ্ছে।

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না”—ভিপি নূর

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না — ভিপি নূর | Time tv24

“বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না”—ভিপি নূর

📰 Time tv24 | রাজনৈতিক সংবাদ | প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫

গলাচিপা (পটুয়াখালী): গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক শক্তির পক্ষেই বাংলাদেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয়। দেশের সংকটমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ভিপি নূর বলেন —
“দেশের গণতান্ত্রিক ধারা, মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় বিএনপিকে বাইরে রেখে কোনো সমাধান সম্ভব নয়।”

শনিবার রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।

নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই আসনে সমঝোতা হয়নি—এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সময় হলে জনগণ দেখতে পাবে বিএনপি কীভাবে গণ অধিকার পরিষদকে মূল্যায়ন করে। তারেক রহমানের সঙ্গে তাদের কমিটমেন্টের বিষয়টিও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের পরেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রকে গভীর সংকটে ফেলতে পারে।

নুর উল্লেখ করেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করাই হবে ভবিষ্যৎ সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, তার ব্যক্তিগত প্রাপ্তি বা দলের আসন সংখ্যা নয়—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ–বাটোয়ারা নয়, বরং জাতীয় স্বার্থেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সভায় বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাটপারি বলে মন্তব্য সাধারণ জন...See more

Time tv24 | Article
Time tv24

বিশেষ প্রতিবেদন

প্রকাশ: আজ | নিজস্ব প্রতিবেদক

এখানে আপনার কনটেন্ট বসান…

পরাজিত ভিপি প্রার্থী আবিদ, শহীদ হাদির জানাজায় তাকে দেখা যায়নি

ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী আবিদ | Time tv24
বিশেষ প্রতিবেদন

ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী আবিদকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী আবিদকে ঘিরে সামাজিক ও ছাত্রমহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শহীদ হাদি ভাইয়ের জানাজায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

শুধু জানাজায় উপস্থিত না থাকাই নয়, হাদি ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কোনো প্রতিবাদী অবস্থান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিবৃতি প্রকাশ না করায় অনেকের মাঝেই ক্ষোভের সৃষ্টি হয়।

আরও বিতর্ক তৈরি হয় তখন, যখন শহীদ হাদি ভাইয়ের দাফনের ৭২ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তার কবর সংলগ্ন এলাকায় আবিদের নেতৃত্বে একটি কনসার্ট আয়োজন করা হয়। বিষয়টি বহু মানুষের অনুভূতিতে গভীর আঘাত হানে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

অথচ সাম্প্রতিক সময়ে লোক দেখানো উপস্থিতি ও ক্যামেরার সামনে থাকার জন্য সবার আগে লাইনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে দেখা যায় তাকে, যা তার অবস্থানের আন্তরিকতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

বৃহত্তর ঐক্যের পথে জামায়াত

আসন সমঝোতায় দায়িত্বশীল ও ঐক্যকেন্দ্রিক ভূমিকায় জামায়াতে ইসলামি | Time tv24

আসন সমঝোতায় দায়িত্বশীল ও ঐক্যকেন্দ্রিক ভূমিকায় জামায়াতে ইসলামি

নিজস্ব প্রতিবেদক | Time tv24

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে ধারাবাহিক ও দায়িত্বশীল আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি...

বৃহত্তর ঐক্যের পথে জামায়াত

দলীয় সূত্র জানায়, জামায়াত ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে প্রাথমিক পর্যায়ের আসন সমঝোতা আলোচনা শুরু করেছে...

সমমনা জোটে নেতৃত্ব ও সমন্বয়

গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন...

যোগ্যতা ও জনমতকে গুরুত্ব

আসন বণ্টনের ক্ষেত্রে জামায়াত শুরু থেকেই যোগ্যতা, জনপ্রিয়তা ও জনমতকে অগ্রাধিকার দিয়ে আসছে...

নতুন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত

নতুন করে আরও দল আলোচনায় যুক্ত হওয়াকে জামায়াত সংকট নয়, বরং সম্ভাবনা হিসেবে দেখছে...

জামায়াতের স্পষ্ট বার্তা

“আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট নেই। কেউ জোট ভাঙতে চায় না। আলোচনার মাধ্যমেই সমাধান আসবে।”

উপসংহার

সব মিলিয়ে, আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনা জামায়াতে ইসলামির দায়িত্বশীল নেতৃত্ব ও ঐক্যকেন্দ্রিক রাজনীতিরই প্রতিফলন...

চিত্রনায়ক রিয়াজকে নিয়ে রহস্য! সোশ্যাল মিডিয়ায় মৃ*ত্যু গুঞ্জন

চিত্রনায়ক রিয়াজকে নিয়ে রহস্য! মৃ*ত্যু গুঞ্জনে ধোঁয়াশা | TIME NEWSTV24
TIME NEWSTV24
বিনোদন

চিত্রনায়ক রিয়াজকে নিয়ে রহস্য! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মৃ*ত্যু গুঞ্জনে ধোঁয়াশা

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫
চিত্রনায়ক রিয়াজ আহমেদ

ক্ষমতা চ্যুত শে*খ হা*সিনা পা*লি*য়ে যাওয়ার পর থেকেই একসময়ের জনপ্রিয় ঢালিউড চিত্রনায়ক রিয়াজ আহমেদ আত্মগো*পনে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী কেউ বলছেন, তিনি ভা*রতে পা*লি*য়ে গিয়ে আ*শ্রয় নিয়েছেন। অন্য একটি সূত্রে দাবি করা হচ্ছে, তিনি দে*শের অভ্যন্তরেই লু*কিয়ে রয়েছেন। তবে এসব তথ্যের সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

মৃ*ত্যু সংক্রান্ত গুঞ্জন:
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজের মৃ*ত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল সূত্র নিশ্চিত তথ্য দেয়নি।

জানা গেছে, রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও কোনো হালনাগাদ তথ্য জানাতে পারেনি।

ঘনিষ্ঠজনের বক্তব্য:
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ শিল্পী জানান— “এমন কিছু ঘটলে তা ইতোমধ্যেই সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠত। আপনার কাছ থেকেই প্রথম এ বিষয়ে শুনলাম।”

ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক রিয়াজ একসময় অত্যন্ত ব্যস্ত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এবং ক্ষমতা চ্যুত আ*ওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে বিভিন্ন সময় আলোচিত হন।

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে সাত দেশে ভারতীয় দুতাবাস ঘেরা*ও কর্মসূচি

Time tv24 | আন্তর্জাতিক সংবাদ
📰 Time tv24 | আন্তর্জাতিক সংবাদ 🌍

🛑 শহীদ শরীফ ওসমান হাদী হ*ত্যার প্রতিবাদে সাত দেশে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি 🛑

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদীর হ*ত্যার প্রতিবাদে সাতটি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদীর হ*ত্যা কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয়; এটি ন্যায়, স্বাধীনতা ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা।

বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে এ ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে এ ঘটনা নিয়ে ‘বন্দুকযুদ্ধ’ নয়, বরং স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।

ঘটনা ঘিরে দেশে-বিদেশে প্রতিক্রিয়া ক্রমেই তীব্র হচ্ছে 🌐🛑।

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...