ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী আবিদকে ঘিরে বিতর্ক
ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী আবিদকে ঘিরে সামাজিক ও ছাত্রমহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শহীদ হাদি ভাইয়ের জানাজায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু জানাজায় উপস্থিত না থাকাই নয়, হাদি ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কোনো প্রতিবাদী অবস্থান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিবৃতি প্রকাশ না করায় অনেকের মাঝেই ক্ষোভের সৃষ্টি হয়।
আরও বিতর্ক তৈরি হয় তখন, যখন শহীদ হাদি ভাইয়ের দাফনের ৭২ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তার কবর সংলগ্ন এলাকায় আবিদের নেতৃত্বে একটি কনসার্ট আয়োজন করা হয়। বিষয়টি বহু মানুষের অনুভূতিতে গভীর আঘাত হানে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
অথচ সাম্প্রতিক সময়ে লোক দেখানো উপস্থিতি ও ক্যামেরার সামনে থাকার জন্য সবার আগে লাইনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে দেখা যায় তাকে, যা তার অবস্থানের আন্তরিকতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন