চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস নির্বাচিতদের বাড়ি কোথায়? জেনে নিন বিস্তারিত

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন, ভিপি-জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিজয়ী

টাইম রিপোর্ট: দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু)। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী, আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫টি কেন্দ্রে সপ্তম চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।

ভিপি পদে ছাত্রশিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে জয়লাভ করেন।
এজিএস পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তবে লক্ষণীয় বিষয় হলো— নির্বাচিত তিন নেতার কেউই চট্টগ্রাম জেলার বাসিন্দা নন।

ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি

ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী রনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাঁগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন। বর্তমানে চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

জিএস সাঈদ বিন হাবিব

ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাঈদ কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের সন্তান। তিনি মাদ্রাসা পটভূমি থেকে উঠে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এজিএস আইয়ুবুর রহমান তৌফিক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তৌফিকের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রামে। তিনি স্কাউটিং, বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। নবম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

উপসংহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর আয়োজিত এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষাঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা যায়। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের প্রার্থীদের জয় শিক্ষার্থীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

🕊️ time tv24 | শিক্ষা ডেস্ক

ডিসি অফিসের ঘুষের ফাঁদে প্রাণ হারালেন সাহাবুদ্দিন

নরসিংদীতে জমি অধিগ্রহণে ১ কোটি টাকা ঘুষ দাবি: সাহাবুদ্দিন গাজীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীতে জমি অধিগ্রহণে ১ কোটি টাকা ঘুষ দাবি: সাহাবুদ্দিন গাজীর মর্মান্তিক মৃত্যু

সাহাবুদ্দিন গাজীকে তারা বাঁচতে দিলেন না। একরকম জোর করেই ১ কোটি টাকা ঘুস নিয়ে গেছে চক্রটি। জমি অধিগ্রহণের ৮ কোটি টাকার চেক পাশ করাতে তার কাছ থেকে ডাকাতি স্টাইলে এই টাকা নেওয়া হয়। কথাগুলো বলছিলেন হতভাগ্য সাহাবুদ্দিনের (৭৫) এক নিকটাত্মীয়। অধিগ্রহণের অর্ধেক টাকা উত্তোলনের সময় এভাবে ঘুস নেওয়া এবং হয়রানির বিষয়টি মেনে নিতে পারেননি বয়োবৃদ্ধ সাহাবুদ্দিন। বয়সের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর ২৫ দিনের মাথায় ঘুমের মধ্যেই স্ট্রোক করে গত বছরের ১৭ সেপ্টেম্বর মারা যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলায়। এখনো সমপরিমাণ ক্ষতিপূরণের টাকা বকেয়া থাকায় ভুক্তভোগী পরিবার ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না।

এদিকে এ ঘটনায় যুগান্তরের মাসব্যাপী অনুসন্ধানে ঘুস লেনদেনের অকাট্য তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে। ডিসি অফিসের দালালরা ৬০ লাখ টাকার ঘুস নিয়েছে চেকের মাধ্যমে এবং ৪০ লাখ টাকা নেওয়া হয় নগদ। চেক ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে ভাগবাঁটোয়ারা করেছেন আমির হোসেন, যিনি ডিসি অফিসের এলএ শাখার দালালচক্রের অন্যতম ঘুস কালেক্টর। তার ব্যাংক হিসাব ব্যবহার করে ঘুসের টাকা তুলে নেওয়া হয়। আর এই টাকার ভাগ ডিসি, এডিসি (রাজস্ব), ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ঘুস চেইনের প্রত্যেকে পজিশন অনুযায়ী ভাগ পেয়ে থাকেন। ঘুস লেনদেনের রাজসাক্ষী হিসাবে সার্ভেয়ার আমির হোসেন যুগান্তরের কাছে অকপটে সব স্বীকার করেছেন। কীভাবে ঘুস লেনদেন হয়, ডিসিসহ ঘাটে ঘাটে কারা কত টাকা কাদের মাধ্যমে নিয়েছেন-সব ফাঁস করে দিয়েছেন। এমনকি তিনি জানান, এমন চিত্র শুধু নরসিংদী নয় চলমান এই প্রকল্পের ৭ জেলার ডিসি অফিসে কমবেশি একই অবস্থা বিরাজ করছে।

এদিকে যে প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে ঘুস লেনদেনের চাঞ্চল্যকর এ ঘটনা সামনে এসেছে, সেখানে আরও সাতটি জেলার সম্পৃক্ততা রয়েছে। সূত্রগুলো বলছে, ঘুস-কমিশনের দরকষাকষি চূড়ান্ত না হওয়ায় ভুক্তভোগী বেশির ভাগ মানুষ তাদের প্রাপ্য টাকা তুলে নিতে পারছেন না। চাহিদামাফিক কমিশন দিতে না চাইলে দালালচক্র দিয়ে উলটো ভুয়া মামলা করে এলএ কেসে আটকে দেওয়া হচ্ছে। আলোচ্য প্রকল্পে ঘুস লেনদেনের প্রমাণ দেন নরসিংদীর সাবেক এডিসি অন্জন দাশ এবং জমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আমির হোসেন। তারা দুজনই ডিসি, এডিসিসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রতিবেদককে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়ে নিউজ থামাতে বলেন।

“সাহাবুদ্দিন গাজীকে তারা বাঁচতে দিলেন না — একরকম জোর করে ১ কোটি টাকা ঘুস নিয়ে গেছে চক্রটি।” — পরিবার ও ভুক্তভোগীরা।

ব্যাংক লেনদেন ও নথিপত্র

নথিপত্রে দেখা যায়, নরসিংদীর বাগহাটা মৌজায় শেভরন ফ্যাক্টরি অ্যান্ড মিলের ১৪ শতক জমির মধ্যে ৭ শতক ১৫/২০২১-২০২২ এলএ কেস নং-এর আওতায় অধিগ্রহণ সম্পন্ন হয়। এই জমির মালিক সাহাবুদ্দিন গাজী। অবশিষ্ট ৭ শতক জমির মালিকানা নিয়ে আপত্তি থাকায় এখনো এর সমাধান হয়নি। জমির মালিকানা সংক্রান্ত প্রমাণপত্রে ৬ জন কর্মকর্তার স্বাক্ষর দেখা যায়। গত বছরের ৪ এপ্রিল পর্যন্ত শেভরন ফ্যাক্টরির মালিকানায় ৭ শতক জমির দাম নির্ধারণ করা হয় ৮ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৭০৬ টাকা। নরসিংদীর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা মনোয়ার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, রেহানা মজুমদার মুক্তি, কানুনগো মো. আব্দুল জলিল, সার্ভেয়ার মুহা. আ. আজিজ ও সার্ভেয়ার আমির হোসেন জমির দাম নির্ধারণী নথিপত্রে স্বাক্ষর করেছেন।

ঘুষ লেনদেনের স্বীকারোক্তি

জমি অধিগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ‘সাহাবুদ্দিনের কাছ থেকে মোট এক কোটি টাকা ঘুস নেওয়া হয়েছে। ৮ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে এই টাকা কমিশন দিতে হয়েছে তাকে। আরও ৭ শতক জমির টাকা উত্তোলনের সময় তিনি নতুন করে কোনো ঘুস দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এসব কারণে সাহাবুদ্দিন গাজী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।’

ড. বদিউল আলম বর্তমানে চট্টগ্রামে উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসাবে কর্মরত। মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান অভিযোগে প্রভাব ও দায়িত্ব অস্বীকার করেছেন।

স্থানীয় ভুক্তভোগীর মন্তব্য

সাহাবুদ্দিন গাজীর ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জিএম শরীফ যুগান্তরকে বলেন, ‘নরসিংদী এলএ শাখায় জমি অধিগ্রহণ চূড়ান্ত করতে কী পরিমাণ হয়রানি করা হচ্ছে, তা স্বচক্ষে না দেখলে বোঝা মুশকিল। বৃদ্ধ বাবা মৃত্যুর আগে এমন হয়রানির বিষয়টি আমাদের কাছে কখনো বলেননি। বাবার মৃত্যুর পর এলএ শাখায় এসে অনেককে চোখের পানি ফেলতে দেখছি। এরপর আছে দালালদের উৎপাত, ভুয়া আপত্তি।’

ঘুসের রাজসাক্ষী সার্ভেয়ার

চলমান এই প্রকল্পে কে কীভাবে জমি অধিগ্রহণের টাকা পেয়েছেন, এর চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন নরসিংদী এলএ শাখার সার্ভেয়ার মো. আমির হোসেন। তিনি স্বীকার করেছেন যে জমির শ্রেণিভেদে কমিশনের ১০ লাখ টাকা পর্যন্ত আলোচনায় মীমাংসা করতে পারতেন। তার বেশি হলে সরাসরি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে চলে যেত।

ঘুস লেনদেনের সব তথ্য, চেক, ব্যাংক লেনদেন এবং দালাল চক্রের ভাগবাঁটোয়ারার বিস্তারিত তিনি প্রকাশ করেছেন।

প্রকল্প ব্যপারে তথ্য

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে ১৬,৯৭৮ কোটি টাকা সংস্থান রয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট অংশে ৭টি জেলায় ৮ একর ৩০ শতক জমি অধিগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৬৬টি এলএ কেসের মধ্যে মাত্র ৮টির দখল হস্তান্তর হয়েছে। চার বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।

মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন সেই খতিব

মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন সেই খতিব | Time TV24

মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন সেই খতিব

🕔 প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ | ✍ প্রতিবেদক: টাইম টিভি২৪ ডেস্ক

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী–কে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার খুতবায় জামায়াতে ইসলামী বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সেই চিঠিতে।

গত ১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক জি. এম. আসলামের স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

চিঠিতে অভিযোগ করা হয়, বায়তুন নূর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ। এখানে সেক্টরবাসীসহ আশপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। তাই মসজিদের খতিব মিম্বারের মতো নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কুরআন-হাদীসের আলোকে হেদায়েতমূলক নসিহা দেওয়ার কথা। কিন্তু গত ১০ অক্টোবর জুমার খুতবায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, খতিবের বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যা সমাজে অনৈক্য, বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে। অনতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলে সতর্ক করা হয়।

তবে আজ জুমার আগে মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুমার খুতবায় তিনি বলেন, “রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারেও বলেছি, আজ আবারও বলছি — আপনারা সংযত ও সংশোধন হোন, তাওবা পড়ুন।” এরপর তিনি চিঠিটি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন, যা প্রত্যাখ্যান করে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনি তোলেন। পরে খতিব নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন।

চিঠিতে আরও বলা হয়, খতিব একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু তার প্রকাশ মসজিদের মিম্বারে হওয়া শোভন নয়। মসজিদে বিভিন্ন মত ও দলের মানুষ নামাজ আদায় করেন—তাই মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। রাজনৈতিক ময়দানে সভা-সমাবেশে বক্তব্য দিতে পারেন, তবে মিম্বারে বসে কোনো দলের এজেন্ডা প্রচার করা যাবে না।

চিঠিতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মসজিদে যেন সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে জুমা আদায় করতে পারেন—সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

চিঠিটির অনুলিপি প্রেরণ করা হয়েছে ডিয়ারাবাড়ী আর্মি ক্যাম্প, উত্তরা; উপ-পুলিশ কমিশনার, উত্তরা বিভাগ (ডিএমপি); অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা; এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছে।

#Uttara #Jamaat #Mosque #Politics #Bangladesh

চাকসুতেও শিবিরের বিশাল জয়

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে নেতৃত্বে ইসলামী ছাত্রশিবির

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে নেতৃত্বে ইসলামী ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | টাইম টিভি২৪

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এবারের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। এতে ভিপি, জিএসসহ মোট ২৪টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণে এটি ছিল একটি সফল নির্বাচন।”

চাকসুর মোট ২৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র একটি পদে বিজয়ী হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন ছাত্রী তামান্না মাহবুব।

উল্লেখ্য, ১৯৮১ সালে সর্বশেষ ইসলামী ছাত্রশিবির চাকসুর নেতৃত্বে আসে। তখন ভিপি ছিলেন জসিম উদ্দিন সরকার, আর জিএস ছিলেন আবদুল গাফফার

দীর্ঘ ৪৪ বছর পর আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি করলো ইসলামী ছাত্রশিবির।

চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি | টাইম টিভি২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের হামলায় আহত হওয়ার পর বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— উপজেলার ফতেপুর ইউনিয়নের সনকাই গ্রামের বাসিন্দা মো. মিলন আলী (৬০) ও তাঁর ছোট ভাই আলম আলী (৫৫)। বুধবার রাত পৌনে আটটার দিকে মিলন আলী ও পৌনে ১০টার দিকে আলম আলী মারা যান। বর্তমানে তাঁদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম টাইম টিভি২৪–কে জানান, “ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রূপপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম তুহিন ও নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন–এর নেতৃত্বাধীন একটি পক্ষের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম–এর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত রোববার তুহিন–খোকনপন্থিদের হামলায় আমিনুলের পক্ষের একজন গুরুতর আহত হন। তার জের ধরেই মঙ্গলবার আমিনুলপন্থিদের হামলায় মিলন ও আলমসহ অন্তত ১৪ জন আহত হন।

নিহত মিলন আলীর ছোট ভাই সাইফুর রহমান জানান, হামলায় তাঁদের আরও দুই ভাই ও এক ভাতিজা আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিলনের ছেলে রাব্বানীর অবস্থা আশঙ্কাজনক।

তবে বিএনপির স্থানীয় নেতারা দাবি করেছেন, এই ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। সাবেক সাংসদ আমিনুল ইসলাম টাইম টিভি২৪–কে বলেন, “দুই পক্ষেই বিএনপির লোকজন থাকলেও এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, স্থানীয় গ্রাম্য বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।” একই বক্তব্য দেন নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন

আলমডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আলমডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়। ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা।

অনুষ্ঠানে আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ অনেকেই জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন

বিধবা নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় কৃষক দলের নেতা আটক — এলাকায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়া

বিধবা নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় কৃষক দলের নেতা আটক

বিধবা নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় কৃষক দলের নেতা আটক — এলাকায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়া

নোয়াখালীর হাতিয়ার উপজেলার হরণি ইউনিয়নের কৃষক দলের নেতা আনোয়ারকে স্থানীয়রা এক বিধবা নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় আটক করেছে। ঘটনা মঙ্গলবার রাতে ঘটে, যখন আনোয়ার গোপনে ওই নারীর বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ধরে রাখেন। পরে স্থানীয়রা পরিস্থিতি সামলানোর জন্য এবং সামাজিকভাবে সমাধান হিসেবে ওই নারীর পরিবারের সম্মতিতে বিয়ে করিয়ে দেয়ার উদ্যোগ নেন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আনোয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীর সঙ্গে পরকীয়া বা অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই স্থানীয় নেতার আচরণকে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, এমন আচরণ রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তাই এই অভিযোগগুলো সামাজিক সূত্রে উঠে আসা হিসেবে প্রকাশ করা হয়েছে, এবং তা যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত সত্য বলে ধরা যায় না। সামাজিকভাবে “বিয়ে দিয়ে সমাধান” আইনি প্রক্রিয়ার বিকল্প নয়; যদি নারী স্বেচ্ছায় সম্মত না হন বা অন্য কোনো অপরাধের উপাদান থাকে (যেমন জবরদস্তি বা প্ররোচনা), তাহলে তা আইনের আওতায় আসে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন বা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে মনে করলে, জেলাপ্রশাসক বা স্থানীয় প্রশাসনের নজরদারি দাবি করা যেতে পারে। ঘটনা প্রকাশের পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

টেকনাফে নিখোঁজ: মহেশখালীর শাপলাপুরের ছাত্র আম্মার হোসাইন

টেকনাফে নিখোঁজ: শাপলাপুরের আম্মার হোসাইন

🕊️ টেকনাফে নিখোঁজ: শাপলাপুরের আম্মার হোসাইন আর ফেরেননি মাদরাসায়

কক্সবাজারের টেকনাফ লেংগুরবিল বড় মাদরাসার এক ছাত্র আম্মার হোসাইন নিখোঁজ হয়েছেন। তিনি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের প্রিয় সন্তান

পরিবার সূত্রে জানা যায়, গতকাল আসরের নামাজ আদায় করে টেকনাফ বাজারে গিয়েছিলেন আম্মার। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। সহপাঠী ও পরিবারের সদস্যরা সারারাত খোঁজ করেছেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি এই মেধাবী ছাত্রটিকে।

আম্মারের নিখোঁজে পরিবার এখন গভীর উদ্বেগ ও শোকে ভেঙে পড়েছে। তারা সবার কাছে অনুরোধ জানিয়েছেন — যদি কেউ তার খোঁজ পান, দয়া করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:

📞 01811-373240

📞 01818-515275

📞 01818-125538

🌸 সবাই মিলে দোয়া করি — আম্মার হোসাইন যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে। 🌸

চাকসু নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রজেকশন মিটিং

চাকসু নির্বাচনে প্রজেকশন মিটিং

চাকসু নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রজেকশন মিটিং

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (১৩ অক্টোবর) প্রজেকশন মিটিং আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মসজিদের সামনে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মিটিংয়ে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি), জিএস প্রার্থী সাঈদ বিন হাবীব, এজিএস প্রার্থী সাজ্জাত হোছন মুন্নাসসহ সব প্রার্থী উপস্থিত ছিলেন। তারা নিজেদের পরিচয় ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এছাড়া ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী নাহিমা আক্তার দ্বীপাও বক্তব্য রাখেন।

নাহিমা আক্তার দ্বীপা বলেন, "একটি বিশ্ববিদ্যালয় তখনই এগিয়ে যাবে যখন শিক্ষার্থীরা স্বাস্থ্য ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার লক্ষ্যে কাজ করব।"

জিএস প্রার্থী সাঈদ বিন হাবীব বলেন, "ছাত্রশিবির বিভিন্ন সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। নির্বাচিত হলে আমরা ১২ মাসে ৩৩টি কাজ বাস্তবায়নের চেষ্টা করব, যেখানে ৯টি ফোকাস পয়েন্টের উপর গুরুত্ব দেওয়া হবে।"

ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি) বলেন, "আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে সমস্যা শুনে ইশতেহার সাজিয়েছি। কোনো অপ্রাসঙ্গিক প্রতিশ্রুতি নেই। আমাদের প্যানেলে রাজনৈতিক গোষ্ঠী নয়, পদে উপযুক্ত ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে। মোট ২৬ প্রার্থীর মধ্যে ১৩ জন ছাত্রশিবিরের বাইরে, এবং ৫জন নারী প্রার্থীও রয়েছেন।"

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মানববন্ধন

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই সনদের আলোকে ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ চট্টগ্রাম ওয়াসা মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন-

“বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা জনগণের বড় একটি অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি গ্রহণ করা। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই— আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও গণভোট আয়োজন করা হোক; অন্যথায় এর সমাধান হবে রাজপথেই।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল তাদের মোট ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পাবে, এতে কোনো ভোট নষ্ট হবে না এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।”

সভাপতির বক্তব্য

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। দেশের ইতিহাসে একাধিকবার গণভোট আয়োজনের নজির রয়েছে— এবারও জনগণের মতামত যাচাই করে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অন্যান্য বক্তারা

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফুর রহমান প্রমুখ।

মানববন্ধনের বিস্তারিত

উক্ত মানববন্ধনটি মুরাদপুর থেকে আগ্রাবাদ বাদামতলা মোড় পর্যন্ত বিস্তৃত ছিল। এতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

🗓 সোমবার, ১৩ অক্টোবর | 🕓 বিকেল

টাঙ্গাইলের কালিহাতী: এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ইসমাইল হোসেন (৫৫), কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল হামিদের ছেলে। অভিযোগ রয়েছে, তার ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর গত শুক্রবার জেলা বিএনপি থেকে ইসমাইলকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ভুক্তভোগীর বাবা গত বৃহস্পতিবার কালিহাতী থানায় মামলা দায়ের করলে র‌্যাব অনুসন্ধান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তারা।

ইশারাকের সাথে নুসরাতের বিয়ের বাগদান সম্পন্ন

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন

💍 ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। তাঁর জীবনসঙ্গী হচ্ছেন ব্যারিস্টার নুসরাত খান, যিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি পরানোর মধ্য দিয়ে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়

ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে

পারিবারিক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।

পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

আন্তর্জাতিক ডেস্ক ◾

পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ ঘোষণা করেছেন, তিনি জামায়াত-ই-ইসলামি থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে দলের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ বা মনোমালিন্য নেই।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পেয়ে পাকিস্তানে ফেরার পর বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে মুশতাক আহমদ বলেন, তিনি মানবাধিকার, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারের পক্ষে স্বাধীনভাবে কাজ করার জন্য ‘নিজস্ব রাজনৈতিক পরিসর’ তৈরি করতে চান।

মুশতাক বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে জামায়াত-ই-ইসলামি থেকে পদত্যাগ করেছি। ১৯ সেপ্টেম্বর গ্লোবাল সামুদ ফ্লোটিলায় যাত্রাপথে থাকাকালীন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।” তবে দলটি এখনো তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলেও উল্লেখ করেন তিনি।

দলের ভেতরে নীতিনিষ্ঠ অবস্থান ও নাগরিক স্বাধীনতার পক্ষে সরব ভূমিকায় পরিচিত এই নেতা আরও বলেন, পদত্যাগ তার জীবনের এক আবেগঘন মুহূর্ত ছিল। “সেদিন রাতে আমি কেঁদেছিলাম, যেমন কেঁদেছিলাম আমার মা মারা যাওয়ার রাতে,” বলেন মুশতাক।

তিনি আরও জানান, এখনই তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। তার মতে, “রাজনৈতিক সংগঠনের কাঠামোর ভেতরে অনেক সীমাবদ্ধতা থাকে; কখনও কখনও স্বাধীনভাবে কাজ করাই প্রয়োজন।”

মুশতাক বলেন, “আমি মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম, ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি, ফিলিস্তিনের ন্যায়বিচার এবং পাকিস্তানের প্রদেশগুলোর সাংবিধানিক অধিকার নিয়ে কাজ চালিয়ে যেতে চাই।”

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

মহেশখালীতে সাংবাদিক হেনস্তা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF)-এর তীব্র নিন্দা

মহেশখালীতে সাংবাদিক হেনস্তা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF)-এর তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক ◾

মহেশখালীর মাতারবাড়িতে সাংবাদিক এম এ কে রানাকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF), মহেশখালী উপজেলা শাখা।

সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, সাংবাদিক এম এ কে রানা মাতারবাড়ি বাংলাবাজার এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে বিত্তশালীর পাঁচতলা ভবন উচ্ছেদ না করে কবরস্থানের বাউন্ডারী দেয়াল ভেঙে কাফন মুড়ানো মরদেহ বের হওয়ার খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সময় ভবনের মালিক কোটিপতি নুরুল আবছারের নেতৃত্বে তার ভাই নুরুছফা ও আরও কয়েকজন ব্যক্তি সাংবাদিকের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং লাইভ চলাকালীন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সংগঠনটি গভীর ক্ষোভ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এসব হামলা শুধু ব্যক্তি সাংবাদিক নয়, গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও সরাসরি আঘাত। অতীতে কোনো অপশক্তি সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

BMSF নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা অব্যাহত থাকলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে, যার ফলে গণতন্ত্র ও মানবাধিকারও গভীর সংকটে পড়বে। তারা সকল কর্মরত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনটির মহেশখালী শাখার প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সব বিমান বন্দরে জরুরি সতর্কতা জারি

✈️ দেশের সব বিমানবন্দরে সাইবার সতর্কতা জারি

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ বিষয়ে ১০ দফা নির্দেশনা পাঠানো হয়েছে সব বিমানবন্দর প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান জানিয়েছেন, “এটি নিয়মিত সাইবার এলার্ট হিসেবে জারি করা হয়েছে, কোনো বিশেষ ঝুঁকি নেই।”

🔒 নির্দেশনায় মূল বিষয়গুলো:

  • শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা
  • সন্দেহজনক ইমেইল, লিংক ও অ্যাটাচমেন্টে ক্লিক না করা
  • নিয়মিত অ্যান্টিভাইরাস ও সফটওয়্যার আপডেট রাখা
  • পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা
  • অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ না রাখা
  • মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করা
  • গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখা
  • পেনড্রাইভ ব্যবহারের আগে অবশ্যই স্ক্যান করা

বেবিচক জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বিমানবন্দরের তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি কমিয়ে আনা।

#সাইবারসিকিউরিটি #বিমানবন্দর #বেবিচক #Bangladesh #Channel24

হবিগঞ্জে ৪ লাখ টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

হবিগঞ্জে জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

হবিগঞ্জে ৪ লাখ টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ৭ অক্টোবর নোয়াপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা

  • রোজিনা আক্তার রোজা (২২), মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে
  • হামিদা খাতুন (১৬), নোয়াপাড়ার ভাড়াটিয়া এলাকার নূর হোসেনের মেয়ে

তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট ব্যবহার করেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়রা সন্দেহ করলে বিষয়টি ফাঁস হয়।

ডিবি অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান এবং জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে আনুষ্ঠানিক সূচনা

📰 দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে আনুষ্ঠানিক সূচনা

টাইম টিভি২৪ রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩০

বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ট্রাইব্যুনাল সূত্র।

সূত্র মতে, জুলাই-আগস্টের ঘটনাবলি, দলীয় সংশ্লিষ্টতা, গত ১৬ বছরের গুম-খুন, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কার্যক্রম চালানো হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান,

“মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার প্রক্রিয়ার আওতায় আনার বিষয়টি এখন তদন্তাধীন। অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করছি।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, গত বছরের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই এই প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে।

এদিকে, একই সঙ্গে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার শেষ সাক্ষীর জেরা চলছে ট্রাইব্যুনাল-১ এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জানিয়েছেন,

“জুলাইয়ের সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র গোষ্ঠী অন্তত ৫০ জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। এই মামলায় এখন পর্যন্ত ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।”

প্রসিকিউশন বলেছে, জুলাই গণহত্যায় জড়িত কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না।


📺 সূত্র: টাইম টিভি২৪ অনুসন্ধানী টিম
🔗 আরও খবর জানতে ভিজিট করুন: www.timetv24.com

হাটহাজারী মাদ্রাসা থেকে ধা/রা/লো অ/স্ত্রসহ আটক-২

⚠️ অশনি সংকেত! অন্তরালে কারা?

জেলা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান — সর্বোচ্চ গুরুত্ব দিন, রহস্য উন্মোচন করুন।


🕌 ঘটনা:

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা)-র মাঠ থেকে ধা/রা/লো অ/স্ত্র/সহ দুইজনকে আটক করে শিক্ষার্থীরা।

📅 সময়: সোমবার, ৬ অক্টোবর বিকাল

👥 আটককৃত:

  • মো. সালাম (২১) — পৌরসভা ৪নং ওয়ার্ড, আলীপুর, মুন্সির বাড়ি; পিতা: আবুল কাশেম
  • মো. রাতুল ইসলাম (১৬) — পৌরসভা ১নং ওয়ার্ড, রঙ্গীপাড়া, শহিদুল হক সওদাগর বাড়ি; পিতা: রফিক মিয়া

🔎 ঘটনাবিবরণ:

স্থানীয়রা জানায়, বিকালে সালাম ও রাতুল হাতে ধা/রা/লো অ/স্ত্র (দা) নিয়ে মাদ্রাসার মাঠে কারও ওপর হামলার উদ্দেশ্যে ঘুরছিল। এসময় শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

👮 ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া (হাটহাজারী মডেল থানা) জানিয়েছেন— “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা মাদ্রাসার ছাত্রদের কো/পা/তে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

📰 তথ্যসূত্র: কথন

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

বিএনপি নেতা নাইবুল ইসলামের জামায়াতে যোগদান

বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত শুক্রবার বিকেলে তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

গতকাল শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন। তিনি জানান, যোগদানকারীদের মধ্যে একজন বিএনপির পদধারী নেতা, প্রায় ২০ জন বিএনপির কর্মী-সমর্থক এবং বাকিরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নতুন সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে সাংগঠনিক বই তুলে দেওয়া হয়।

বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জনের জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাইবুল ইসলাম তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি রনচন্ডি ঈদগাহ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি জানিয়েছেন, তিনি ওইসব পদ থেকে পদত্যাগ করেই জামায়াতে যোগ দিয়েছেন।

নাইবুল ইসলাম বলেন, “আমি নব্বই দশক থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে নিজেকে দ্বীনের পথে পরিচালনার জন্য সম্পূর্ণ নিজের ইচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার সঙ্গে আরও অনেকে যোগ দিয়েছেন। কেউ আমাদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি। আমি শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবর সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

যোগদান অনুষ্ঠানে তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোজাফফর হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, তেঁতুলিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসাইন বলেন, “নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালোবেসে এবং ইসলামের খেদমত করার উদ্দেশ্যে সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় যোগদান করেছেন। তাদের মধ্যে বিএনপির কর্মী-সমর্থক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহতায়ালা সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন।”

তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “নাইবুল ইসলাম ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। তবে বাকিরা বিএনপির কেউ নন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

📰 প্রতিবেদক: এ. আর. এম. রহমত উল্লাহ

মহেশখালীতে নির্মাণাধীন আধুনিক জেটি, বদলে যাবে দ্বীপবাসীর যাতায়াত ও পর্যটন সুবিধা

মহেশখালীতে নির্মাণাধীন আধুনিক জেটি
📰 সংবাদ প্রতিবেদন

মহেশখালীতে নির্মাণাধীন আধুনিক জেটি, বদলে যাবে দ্বীপবাসীর যাতায়াত ও পর্যটন সুবিধা

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর গোরকঘাটা এলাকায় কেওড়া বনের বুক চিরে গড়ে উঠছে আধুনিক অবকাঠামো সুবিধাসম্পন্ন একটি নতুন জেটি। স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াত সহজীকরণ এবং পর্যটকদের বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই জেটি নির্মাণ করা হচ্ছে।

নির্মাণাধীন জেটিটির দৈর্ঘ্য ৭০০ মিটার এবং প্রস্থ ৭.৩ মিটার। এর সঙ্গে আরও প্রায় ৩০০ মিটার সংযোগ সড়ক নির্মিত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি ৪৮ লাখ টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।

২০২৩ সালের এপ্রিল মাসে এ প্রকল্পের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে দেরি হয়। মূলত ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৫ই আগস্টের সরকার পতন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA), পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতায় অগ্রগতি বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে পুনরায় কাজ শুরু হয়েছে এবং প্রকল্পের বাজেটও আংশিক বাড়ানো হয়েছে।

LGED কর্মকর্তাদের ধারণা, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ সম্পন্ন হবে

স্থানীয়রা মনে করেন, এই জেটি চালু হলে দ্বীপবাসীর নিত্যদিনের যাতায়াত আরও সহজ হবে এবং সময় বাঁচবে। কক্সবাজার–মহেশখালী নৌপথে নিরাপদ নোঙর ও যাত্রী ওঠা-নামার ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি পর্যটন শিল্পেও আসবে নতুন গতি, কারণ প্রতিদিনই মহেশখালীতে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন।

এ প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপটির অর্থনীতি, বাণিজ্য, পণ্য পরিবহন এবং পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশাবাদী।

✍️ প্রতিবেদন: মোঃ নাসিম আব্দুল্লাহ বাবর

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মন্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মন্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর) কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, একদিকে বিভ্রান্তি ছড়ানো হলেও এই দল নির্বাচনি কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে।

আব্বাস আরও বলেন, "এই দল সবসময়ই জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্নরূপ। কোন রকম ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি দল দেশের প্রশাসন দখল করে নিয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ সব জায়গা দখল নিয়েছে ধর্ম ব্যবসায়ী এ দলটি, যা দৃশ্যমান। কিন্তু কেউ লেখার সাহস পায় না। লেবাসধারী এই দলটি মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তলে তলে তারা পতিত দোসরদের সাথে আঁতাত করছে।"

মির্জা আব্বাস বলেন, "কয়েকদিন আগেও জামায়াত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আর এখন বলছে সব আওয়ামী লীগার খারাপ না, ভূতের মুখে রাম রাম।"

দিনব্যাপী গণসংযোগ

শুক্রবার দিনব্যাপী খিলগাঁও বাগিচা এবং শাহজাহানপুর এলাকায় গণসংযোগ এবং নিজ বাসভবনে উঠ

শাপলাপুর ইউনিয়ন পরিষদে চরম নিরাপত্তাহীনতা!

শাপলাপুর ইউনিয়ন পরিষদে চরম নিরাপত্তাহীনতা
🔥 শাপলাপুর ইউনিয়ন পরিষদে চরম নিরাপত্তাহীনতা! 🔥

শাপলাপুর ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন কাজে ব্যবহৃত ল্যাপটপ চুরি হয়ে গেছে। এতে নাগরিকদের জরুরি সেবা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো—

👉 নৈশপ্রহরী সেই রাতে করছিল কী?

নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি মাসের পর মাস বেতন নিচ্ছে, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে চুরির ঘটনা ঘটলো তার চোখের সামনে! এটি দায়িত্ব অবহেলা নয়, বরং চুরির সাথে সরাসরি জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

চুরি প্রমাণ করে:

  • ⚠️ ইউনিয়ন পরিষদে নিরাপত্তা নেই।
  • ⚠️ নৈশপ্রহরী তার দায়িত্বে অবহেলা করেছে।
  • ⚠️ তার ভূমিকা সবচেয়ে সন্দেহজনক।

জনগণের টাকায় বেতন নিয়ে দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া যায় না।

👉 নৈশপ্রহরীকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে আরও বড় চুরি বা নাশকতার ঘটনা ঘটতে পারে।

দায়িত্বজ্ঞানহীনতার কারণে আজ পুরো ইউনিয়নের মানুষ ভোগান্তির শিকার। এই অবহেলা আর বিশ্বাসঘাতকতা একসাথে বরদাশত করা যায় না।

ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল সভাপতি

কক্সবাজার মেডিকেল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

কক্সবাজার মেডিকেল কলেজে ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি বিতর্কিত তাহমিদ আলম সফি

কক্সবাজার মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন তাহমিদ আলম সফি, যিনি এর আগে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি ছয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।

২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি

  • সভাপতি: তাহমিদ আলম সফি
  • সিনিয়র সহ-সভাপতি: আবদুল্লাহ আল নাঈম

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, এরপর বাসে আগুন

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, এরপর আলিফ পরিবহনের বাসে আগুন

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, এরপর আলিফ পরিবহনের বাসে আগুন

ঢাকা | শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার পর আগুন দিয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হাত ইশারায় বাস থামান। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে মারধর করে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত নেমে পড়েন। এরপর দুর্বৃত্তরা বাসটির সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের মারধর করেছিল। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা অভিযোগ করেছেন।

“সম্প্রতি আলিফ পরিবহন থেকে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ক্ষোভ থেকে ওই ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।” — মোহাম্মদ মাকছুদুর রহমান, উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, Time TV24

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে।

“৪০০ সেনা শহীদ হলেও দেশের কণ্ঠে শোক নেই, শুধু সমালোচনা—রাওয়া চেয়ারম্যানের ক্ষোভ”

৪০০ সেনা শহীদ হলেও দেশের কণ্ঠে শোক নেই, শুধু সমালোচনা—রাওয়া চেয়ারম্যানের ক্ষোভ

৪০০ সেনা শহীদ হলেও দেশের কণ্ঠে শোক নেই, শুধু সমালোচনা—রাওয়া চেয়ারম্যানের ক্ষোভ

খাগড়াছড়িতে সহিংসতা, সেনাদের শহীদ ও স্থানীয় নিরাপত্তার প্রশ্ন

খাগড়াছড়ি, ২রা অক্টোবর ২০২৫: খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে আন্তর্জাতিক প্রভাব থাকতে পারে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।

প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কর্নেল হক বলেন, কথিত ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে বড় করে তোলা হয়েছে, যাতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তার অঙ্গসংগঠন স্থানীয় মানুষদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এই ঘটনায় তিনজন নিহত ও অনেক আহত হয়েছেন।

তিনি আরও জানান, ইউপিডিএফের এই কর্মকাণ্ডের পেছনে সীমান্তপারের কিছু শক্তি সরাসরি ইন্ধন জোগাচ্ছে। কর্নেল হক সতর্ক করে বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল এবং অপহরণসহ অবৈধ কাজে লিপ্ত, যা স্থানীয় জনগণ ও পরিবেশের জন্য গুরুতর হুমকি।

রাওয়া চেয়ারম্যান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, শুধুমাত্র সৈন্য মোতায়েন করলেই সমস্যা সমাধান হবে না। পার্বত্যাঞ্চলের টেকসই শান্তি ও বিকাশের জন্য প্রয়োজন সিভিল প্রশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সমন্বয়। স্থানীয় জনগণের মৌলিক অধিকার—শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত না হলে বিচ্ছিন্নতাবাদী মনোভাব আরও জোরদার হবে।

কর্নেল হক সামরিক বাহিনীর তৎপরতা প্রশংসা করলেও আহত ও নিহত সৈন্যদের পরিবারগুলোকে পর্যাপ্ত সহায়তা না দেওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন:

“৪০০ সেনাবাহিনী সদস্য শহীদ হয়েছেন। এই দেশ কি খবর রেখেছে? তাদের পরিবারদের পাশে কি কেউ দাঁড়িয়েছে? ভারত দেখুন, তারা তাদের সেনাদের কতটা সম্মান দেয়। আমরা কি তা করতে পেরেছি?”

তিনি খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার হাসানের নেতৃত্বের প্রশংসা করেন এবং উল্লেখ করেন, সেনাবাহিনী এত বড় ত্যাগ স্বীকার করলেও সাধারণ মানুষ ও প্রশাসন যথেষ্ট স্বীকৃতি দেয় না।

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ওপর হত্যাচেষ্টা: সিরীয় অবজারভেটরির দাবি

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ওপর হত্যাচেষ্টা

সংবাদ প্রতিবেদন

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ওপর হত্যাচেষ্টা: সিরীয় অবজারভেটরির দাবি

আন্তর্জাতিক ডেস্ক | ২ অক্টোবর ২০২৫

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) দাবি করেছে, রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে খাদ্যে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে।

সংস্থার তথ্যমতে, বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে আসাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় চিকিৎসার পর তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। গত সোমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

গেল বছরের ডিসেম্বরে আহমেদ আল–সারার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ। এরপর তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তার অধীনে রয়েছেন।

SOHR জানিয়েছে, এ হত্যাচেষ্টার মাধ্যমে রুশ সরকারকে বিব্রত করা এবং ঘটনাটিকে তাদের সম্পৃক্ততার সঙ্গে যুক্ত দেখানোর চেষ্টা হতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের ভাই মাহের আল–আসাদ তাঁকে দেখার অনুমতি পান বলেও জানা গেছে।

এ বিষয়ে এখনো রাশিয়ার সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এর আগে জেনারেল এসভিআর নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকেও একই ধরনের অভিযোগ প্রকাশ করা হয়েছিল। এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা পরিচালনা করেন বলে ধারণা করা হয়।

সিরিয়ার নতুন সরকার ইতোমধ্যেই মস্কোর কাছে আসাদকে ফেরত চেয়েছে। তবে রাশিয়া সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ৬০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর থেকে প্রকাশ্যে আর দেখা দেননি। ধারণা করা হচ্ছে, তিনি রুশ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে অবস্থান করছেন।

সূত্র: দ্য সান, কুর্দিস্তান২৪, মেহর নিউজ, খামা প্রেস

© ২০২৫ আন্তর্জাতিক সংবাদ বিভাগ | সর্বস্বত্ব সংরক্ষিত

দুই শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

গাইবান্ধায় শ্রমিকদল নেতা আব্দুল বারী মন্ডলের জামায়াতে যোগদান

গাইবান্ধায় শ্রমিকদল নেতা আব্দুল বারী মন্ডলের জামায়াতে যোগদান

রাজনীতি ডেস্ক | ২ অক্টোবর ২০২৫

গাইবান্ধা, ২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে দুই শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ শ্রমিকদলের নেতা আব্দুল বারী মন্ডল জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হন। এ উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী। বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং মনোহরপুর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

“ছোটবেলা থেকেই আমি জামায়াতকে ভালোবাসি। জামায়াতের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।” — আব্দুল বারী মন্ডল
“আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আব্দুল বারী মন্ডল ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।” — আবু বক্কর সিদ্দিক, আমির, জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা

বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের

বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের

বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের

ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

আজ রাজধানীর শাহবাগে ফি

লিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এ আহ্বান জানানো হয়।

ইসরায়েলি হামলার প্রতিবাদে 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-র প্রতি সংহতি জানিয়ে সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত ইসরায়েলবিরোধী মিছিল বের করে ছাত্রশিবির। এসময় সংগঠনের নেতাকর্মীরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন—

  • জাতিসংঘ কৌশলে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।
  • ওআইসি, আরব লীগ কিংবা প্রভাবশালী মুসলিম দেশগুলো রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।

এসময় ফিলিস্তিন ধ্বংসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নুর ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে রাজাপুরে পূজা দেখতে যান। এ সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্লিনটন বিশ্বাস লোকজন নিয়ে ইমতিয়াজ ইসলাম শাওন (২৫), সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামী (১৯)-কে মারধর করেন। পরে শাওনের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।

গুরুতর আহত ইমতিয়াজ ইসলাম শাওন জানান,
“আমরা কয়েকজন বন্ধু মিলে পূজা দেখতে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেল সাইড দেয়াকে কেন্দ্র করে ক্লিনটন বিশ্বাস আমাদের গালিগালাজ ও মারধর করে। এরপর আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।”
অভিযোগ অস্বীকার করে রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন,
“ব্যবসায়ী ইমতিয়াজ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে মারধর করে। পরে এলাকাবাসী এসে শাওনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...