চাকসু নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রজেকশন মিটিং

চাকসু নির্বাচনে প্রজেকশন মিটিং

চাকসু নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রজেকশন মিটিং

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (১৩ অক্টোবর) প্রজেকশন মিটিং আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মসজিদের সামনে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মিটিংয়ে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি), জিএস প্রার্থী সাঈদ বিন হাবীব, এজিএস প্রার্থী সাজ্জাত হোছন মুন্নাসসহ সব প্রার্থী উপস্থিত ছিলেন। তারা নিজেদের পরিচয় ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এছাড়া ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী নাহিমা আক্তার দ্বীপাও বক্তব্য রাখেন।

নাহিমা আক্তার দ্বীপা বলেন, "একটি বিশ্ববিদ্যালয় তখনই এগিয়ে যাবে যখন শিক্ষার্থীরা স্বাস্থ্য ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার লক্ষ্যে কাজ করব।"

জিএস প্রার্থী সাঈদ বিন হাবীব বলেন, "ছাত্রশিবির বিভিন্ন সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। নির্বাচিত হলে আমরা ১২ মাসে ৩৩টি কাজ বাস্তবায়নের চেষ্টা করব, যেখানে ৯টি ফোকাস পয়েন্টের উপর গুরুত্ব দেওয়া হবে।"

ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি) বলেন, "আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে সমস্যা শুনে ইশতেহার সাজিয়েছি। কোনো অপ্রাসঙ্গিক প্রতিশ্রুতি নেই। আমাদের প্যানেলে রাজনৈতিক গোষ্ঠী নয়, পদে উপযুক্ত ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে। মোট ২৬ প্রার্থীর মধ্যে ১৩ জন ছাত্রশিবিরের বাইরে, এবং ৫জন নারী প্রার্থীও রয়েছেন।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...