ওসি প্রদীপের অবৈধ সম্পদ ৫ কোটি টাকা


আলোচিত কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার তদন্ত শেষ করেছে দুদক। বুধবার এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক।

তিনি জানান, সোমবার আদালতে অভিযোগপত্র জমা হয়েছে। তবে অভিযোগ শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, মামলাটির তদন্ত কাজ শেষ করেছি। অভিযোগপত্র জমা দিয়েছি। মামলার আসামি চুমকি কারণকে গ্রেফতারেও কাজ চালিয়ে যাচ্ছি।

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ গ্রেফতার হওয়ার পরে থেকে পলাতক রয়েছেন মামলায় অভিযুক্ত প্রদীপের স্ত্রী চুমকি। 

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ গ্রেফতার হওয়ার পরে থেকে পলাতক রয়েছেন মামলায় অভিযুক্ত প্রদীপের স্ত্রী চুমকি। 

জানা গেছে, চুমকির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার। বাকি সম্পদ অর্থাৎ, ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি স্বর্ণ, একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কক্সবাজারের একটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাবের মালিক প্রদীপের স্ত্রী চুমকি। প্রদীপের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে স্ত্রী চুমকি কারণ এসব সম্পদ অর্জন করেন বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে।

এছাড়া চুমকি নিজেকে মাছ ব্যবসায়ী দাবি করলেও দুদকের তদন্তে তার মাছ ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের করা মামলায় ২৯ জনকে সাক্ষী রাখা হয়েছে। প্রদীপ দম্পতি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। 

এছাড়া ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তারা দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২), ৪ (৩) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করেছেন। দুদকের তদন্ত শেষে এসব প্রমাণিত হওয়ায় আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা ১৩ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনও অভিযোগ দাখিলের শুনানির তারিখ ধার্য হয়নি। 

আদালত এখন বন্ধ রয়েছে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, মামলাটির তদন্ত কাজ শেষ করেছি। অভিযোগপত্র জমা দিয়েছি। মামলার আসামি চুমকি কারণকে গ্রেফতারেও কাজ চালিয়ে যাচ্ছি।

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ গ্রেফতার হওয়ার পরে থেকে মামলায় অভিযুক্ত প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন।


প্রধানমন্ত্রী ইমরান খানকে আম উপহার দিলেন শেখ হাসিনা


 


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত এক হাজার কিলোগ্রাম আম কোরবানির ঈদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ধন্যবাদের সাথে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে। তবে বছর তিনেক আগে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাছাড়া কথায় কথায় বিরোধীদর পাকিস্তান চলে যেতে বলা ব্যক্তি কেন হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন এমন প্রশ্নও রাখছেন বিরোধীরা।



আফগানিস্তানে তালেবানের অবস্থানে বিমান হামলা -নিহত ২৭


এএফপি, এপি 
জানিয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে গত কয়েক দিনে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে তালেবানের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স ২৪ জানিয়েছ- সংঘাতপূর্ণ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার মধ্যেই এসব বিমান হামলা চালানো হলো।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘গত কয়েক দিনে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস-কে (এএনডিএসএফ) সহযোগিতা করতে আমরা দেশটিতে বিমান হামলা চালিয়েছি।’ তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা চলবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ বিমান হামলার বৈধতা দিয়েছেন।

প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-কে (এপি) বলেন, মার্কিন সামরিক বাহিনী গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার আফগান বাহিনীকে সহযোগিতায় চারবারের বেশি বিমান হামলা চালিয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, আফগান বাহিনীর কাছ থেকে তালেবানের দখলে নেওয়া সামরিক সরঞ্জামাদি লক্ষ্য করে কমপক্ষে দুই দফা বিমান হামলা চালানো হয়। এ ছাড়া তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আরও কয়েক দফা হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে কমপক্ষে এক দফা বিমান হামলা চালানো হয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেন, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের ৪১৯টি জেলাকেন্দ্র দখল করে নিয়েছে।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের বিমানবাহিনীর হামলায় বৃহস্পতিবার রাতে ১৭ তালেবান যোদ্ধা - হয়েছেন। এছাড়া কাপিসা প্রদেশের নিজরাব জেলায় অপর বিমান হামলায় নিহত হয়েছে তালেবানের ১০ জন।
তবে বিবৃতিতে তালেবানের অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।

উল্লেখ্য, দেশটির হেলমান্দ, কাপিসা, কুন্দুজ, তাকার, বাদাখশান, লোগার, কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হচ্ছে তালেবান যোদ্ধাদের। সংঘর্ষের মধ্যেই দেশের ২১৫ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে। 

কি হারালো কলরব? কেমন ছিলেন মাহফুজ আলম!

 ইসলামী সংগীত জগতের তরুণ উজ্জল নক্ষত্র , ইসলামী সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্লাটফর্ম কলরব শিল্পীগোষ্ঠীর উদীয়মান শিল্পী ও সাউন্ড ডিজাইনার মাহফুজ আলম ডেঙ্গুজ্বর ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মহান প্রভূর ডাকে সাড়া দিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



 আজ সকাল আট টায় তিনি ইন্তেকাল করেন, তাঁর শরীরে জ্বরের তীব্রতার পাশাপাশি ডায়েবেটিসও ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মাকে বলেছিলেন মা কালিমা পড়িয়ে দাও, মা বলছে,তাহলে পড়ো , লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 

ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই তরুণ শিল্পীর মৃত্যুতে ইসলামী সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, শোক জানিয়ে জাগ্রত কবি মুহিব খান লিখেছেন সম্পর্কটা হৃদয়ের ছিল, আদরের ছিল, আমি বেদনাহত, বাকরুদ্ধ।  

শোক জানিয়েছেন কলরব শিল্পীগোষ্ঠীর অন্যতম সহকর্মী মুফতি সাঈদ আহমদ, আবু রায়হান ও বদরুজ্জামান উজ্জল। 

তার একান্ত সংগীত জুটি তৌহিদ জামিল লিখেছেন,একসাথে পথচলা হলোনা মাহফুজ, আল্লাহ তোমায় জান্নাতুল ফেরদৌস দান করুন। 


ভাষা হারিয়ে যেন কিছুই লিখতে পারেনি শিল্পী আবু উবাইদা। 

আরও শোক জানিয়েছেন ইসলামী সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্লাটফর্ম সাইমুম শিল্পীগোষ্ঠী, প্লাটফর্মটির ভেরিফাইড পেইজর এক পোস্টে শোক বিবৃতি প্রদান করা হয়। 

 শোক জানিয়েছেন ইসলামী নাশিদশিল্পী ইকবাল হোসাইন জীবন ও নিয়াজ মাখদুম, মুনায়েম বিল্লাহ ও শাহাবুদ্দিন শিহাব।  

 হেভেন টিউনের প্রধান নির্বাহী গাজী আনাস রাওশান। 

ইসলামী নাট্য অভিনেতা কবির বিন সামাদ।  

শোক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হাফেজ রাশেদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। 


আজ বাদে আছর নিজ গ্রাম নরসিংদীর মাদবদীতে জানাযা শেষে চির নিদ্রায় শায়িত করা হয়। 






জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ছাড়লো মাহফুজুল-মামুনুল পরিবার !



 রাজধানীর মোহাম্মদপুরের জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটি সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে ছেড়ে দিয়েছেন মাদ্রাসাটির মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের বড় সন্তান মাওলানা মাহফুজুল হক। আজ
১৯ জুলাই ২০২১ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উপস্থিত শিক্ষক-ছাত্রদের নিয়ে মাদ্রাসার মূলফটকে তালা দিয়ে বেরিয়ে যান। পরে তিনি মাদ্রাসার চাবি আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। এ সময় তিনি বিষয়টিকে কুরবানীর মাসে আরেকটি বড় কুরবানী বলে অবিহিত করেন

উল্লেখ্য, মাদরাসাটির বর্তমান শায়খুল হাদীস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ততকালীন যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হককে চলতি বছরের ১৮ এপ্রিল ঐ মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারেই বন্দী রয়েছেন

সৌদি আরবে কেন নিষিদ্ধ হলো বাঙালীরা

 

  সৌদি গেজেট জানিয়েছে, বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের ওপর সব ধরণের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এসব দেশ থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে পারবে না। তবে কেউ  যদি ওই দেশগুলো থেকে সৌদি আরবে আসতে চান, তৃতীয় কোনো দেশে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতের পর তারা সৌদি আরব আসতে পারবেন বলে জানিয়েছেন দেশটির পাসপোর্ট অধিদফতর।


ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলো হলো : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, লেবানন ও দক্ষিণ আফ্রিকা। প্রবাসীরা সৌদি আরবে আসার ১৪ দিন আগে এসব নিষিদ্ধ দেশ ভ্রমণ করতে পারবেন না।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। তখনও এসব দেশ নিষেধাজ্ঞার আওতায় ছিল।
উল্লেখ্য, সৌদি নাগরিক, কূটনীতিক ও স্বাস্থ্যকর্মী ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভূক্ত দেশসমূহ থেকে দেশে ফিরতে কোনো বাঁধা নেই।

এবার কোনো ধরণের পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব। ১৩ জুন ২০২১ রোববার  হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে  এই সংবাদ জানােনা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো মাহরাম বা পুরুষ আত্মীয় সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।

এদিকে মহামারী করোনা সংক্রমণের কারণে চলতি বছরেও বিদেশি কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি আরবের নাগরিকদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, কেবল তাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি হজের অনুমতি পাচ্ছেন। হজের জন্য ১৫ থেকে ৬৫ বছর বয়সীরাই শুধু অনুমতি পাবেন। তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় এই বছর হজ পরিচালনা করা হচ্ছে। ব্যাপক সংক্রমণের কারণে গত বছর প্রথম বারের মেতা বিদেশী নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয় মক্কা-মদিনার অভিভাবকেত্মর দায়িত্ব পালনকারী সৌদি আরব। দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ হাজার ব্যক্তিকে করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে হজের সুযোগ দেয়া হয়।



 ২০ বছর লড়াই করে আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে মার্কিন স্থল, নৌ ও বিমান বাহিনীর সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ব্রিটেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, তুরস্ক, জার্মানি, ইতালি, পর্তুগাল ইত্যাদি ৩৬টি দেশ আমেরিকার পক্ষ নিয়ে আফগানিস্তানে ২০ বছরব্যাপী এই লড়াইতে অংশ নিয়েছিল। তালিবানের কাছে পরাজিত হয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সেনাবাহিনীসহ একরকম পালিয়ে যাচ্ছে আফগানিস্তান থেকে। অত্যাধুনিক মারণাস্ত্র ও বিমানবাহিনীসহ মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল আফগানিস্তানে। এক সময় তাদের সৈন্য সংখ্যা আফগানিস্তানে ১ লক্ষ ২০ হাজারে দাঁড়িয়েছিল। সেইসাথে ব্রিটেন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও সেনা ও বিমান বহর পাঠিয়েছিল কাবুলে। মার্কিন আক্রমণে আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকারকে পিছু হটে রাজধানী কাবুল ছাড়তে হয়েছিল। কিন্তু মোল্লা ওমর এর সরকার হটে এলেও কখনোই ময়দান ছাড়েনি। পৃথিবীর সর্বাধুনিক মারণাস্ত্র, বিমান বহর, ক্ষেপণাস্ত্র এমনকি পরমাণু বোমার পর সব থেকে শক্তিশালী বোমা ‘মাদার অফ দ্য বম্বস’ ব্যবহার করেও আফগান যোদ্ধাদের হটাতে পারেনি পৃথিবীর সব থেকে শক্তিশালী জোট সেনারা।

আফগানিস্তানে বিদেশী সেনারা বহু জায়গায় গণহত্যাও করেছে। কখনো বলেছে ভুল হয়েছে। আবার কখনো তাদের বয়ান ছিল– এই হত্যাযজ্ঞের প্রয়োজন ছিল। কারণ– আশপাশে নাকি তালিবান সেনারা অপেক্ষা করছিল। কিছু দিন আগে অস্ট্রেলিয়ান সেনারা শুধুমাত্র মজা পাওয়ার জন্য ৩৯ জন আফগান বেসামরিক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা লাশগুলোর উপর কিছু আধুনিক অস্ত্র রেখে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে– লড়াইয়ের ফলে নাকি এরা নিহত হয়েছে। কিন্তু এই গল্প ধোপে টেকেনি। দেখা গেছে– মার্কিন সেনা ও মিত্র বাহিনী এই ধরনের অসংখ্য গণহত্যা ঘটিয়েছে বেসামরিক মানুষদের উপর।

অবশ্য পরিবর্তে গানিব্যাগে পুরে ৪০০০ ও বেশি মার্কিন সেনাদের লাশ ফিরে গেছে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে। এ ছাড়া আহত প্রায় ২১ হাজার সেনাকে বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ দেশে নিয়ে গেছে চিকিৎসার জন্য। এই আহত সেনাদের এখন শারীরিক ও মানসিক চিকিৎসা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ ডলার ব্যয় হচ্ছে। পঙ্গু সেনাদের জন্য যুক্তরাষ্ট্রকে বিশেষ ভাতা ও চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে।

তালিবান সরকারকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করেছিল। কিন্তু ‘বিশ সাল বাদ’ এত ক্ষয়ক্ষতির পর সেই তালিবানের হাতেই ক্ষমতা সমর্পণ করে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানজনক বিদায় নিতে হচ্ছে কাবুল থেকে। তাদের মিশন তো পুরো হয়নি– বরং অবস্থা যেখানে ছিল তা অপরিবর্তিত রেখেই পাততাড়ি গোটাচ্ছে মার্কিন ও ন্যাটোর সেনা।

কারণ– তালিবান সদ্য ঘোষণা করেছে– আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের দখলে। এ ছাড়া ইরানের কাছে বেশ কয়েকটি সীমান্ত চৌকিও তালিবান দখলে নিয়েছে। এই এলাকাটির নাম ইসলাম ক্বালা। আফগানিস্তানের এই সীমান্ত এলাকাটি ইরান থেকে শুরু করে চীন পর্যন্ত বিস্তৃত এবং ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কাবুলে প্রতিষ্ঠিত আফগান সরকারের মুখপাত্ররা তালিবানের এই দাবি স্বীকার করে নিয়েছে। তবে করুণ কণ্ঠে বলেছে– আমরা তা পুনরুদ্ধারের চেষ্টা করব। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেছেন– বর্তমানে যা অবস্থা তাতে এটা কখনই সম্ভব হবে না যে– কাবুলের সরকার পুরো আফগানিস্তানের উপর কর্তৃত্ব করবে। অন্যদিকে– মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত কাবুল সরকারের হতাশার আর একটি কারণ হচ্ছে– তাদের দোস্ত ও প্রভু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন– মার্কিন সেনাবাহিনী এ বছর ৩১ আগস্টের মধ্যেই তাদের সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। তিনি অবশ্য বলেছেন– ২০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রেরণ ও যুদ্ধ তার অভীষ্ট লক্ষ্য পূরণ করেছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন– কাবুল সরকারের পক্ষে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কিন্তু দুঃখের কথা হচ্ছে– কাবুল সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র আর সাহায্য করার হিম্মত দেখাবে না। বাইডেন সাফ বলে দিয়েছেন– তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া একটি প্রজন্মকে আর কখনোই আফগান যুদ্ধে পাঠাবেন না। বর্তমানে অবস্থা হচ্ছে– তালিবান উত্তর আফগানিস্তানে বেশিরভাগ জায়গা থেকে কাবুলের আফগান সেনাকে হটিয়ে দিয়েছে। আর কাবুল সরকার কোনওক্রমে প্রাদেশিক রাজধানীগুলোকে এখনো ধরে রেখেছে। তবে তাদের খাবার ও গোলা বারুদের জন্য বিমানবাহিনীর উপর নির্ভর করতে হচ্ছে।

তুরস্ক গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট


 তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

৯ জুলাই ২০২১ রোজ শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের সফরে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কের সব পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি 

তুরস্কের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ অবস্থা।

এছাড়া ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন  ফিলিস্তিনি প্রেসিডেন্ট


তবে বেশ কয়েক দিন আগেও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ছিলো ফিলিস্তিনের রাজপথ। বিক্ষোভকারীদের মতেআব্বাসের সাম্প্রতিক কার্যকলাপ দেখে মনে হচ্ছে, তিনি  সবই যেন করছেন দখলদার ইসরাইলের স্বার্থে। কারণ হিসেবে মনে করছেন, তিনি নির্বাচনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন প্রত্যাহার করে নিয়েছেন।

যদিও তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কখনো আত্মসমর্পণ করেননি। ট্রাম্প এবং ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম জর্ডানকে সংযুক্ত করার চেষ্টা করলে মাহমুদ আব্বাস তাদের কাছে কোনো নমনীয়তা দেখাননি। সর্বশেষ গাজায় ইজরাইলি বর্বরোচিত হামালার প্রাক্কালেও তিনি অত্যন্ত বাগ্মী দায়িত্বশীল ভূমিকা রেখেছেন

উল্লেখ্য, মাহমুদ আব্বাস দীর্ঘ ১৫বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। ক্ষমতা গ্রহণের শুরুর সময়ে ভালো থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিতর্কের সম্মুখীন হচ্ছেন ৮৬ বছর বয়সী ফিলিস্তিনের পিএলওর এই জ্যেষ্ঠ নেতা। 








শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...