ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নুর ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে রাজাপুরে পূজা দেখতে যান। এ সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্লিনটন বিশ্বাস লোকজন নিয়ে ইমতিয়াজ ইসলাম শাওন (২৫), সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামী (১৯)-কে মারধর করেন। পরে শাওনের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।

গুরুতর আহত ইমতিয়াজ ইসলাম শাওন জানান,
“আমরা কয়েকজন বন্ধু মিলে পূজা দেখতে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেল সাইড দেয়াকে কেন্দ্র করে ক্লিনটন বিশ্বাস আমাদের গালিগালাজ ও মারধর করে। এরপর আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।”
অভিযোগ অস্বীকার করে রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন,
“ব্যবসায়ী ইমতিয়াজ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে মারধর করে। পরে এলাকাবাসী এসে শাওনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...