চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

চাপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাই নিহত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি | টাইম টিভি২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের হামলায় আহত হওয়ার পর বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— উপজেলার ফতেপুর ইউনিয়নের সনকাই গ্রামের বাসিন্দা মো. মিলন আলী (৬০) ও তাঁর ছোট ভাই আলম আলী (৫৫)। বুধবার রাত পৌনে আটটার দিকে মিলন আলী ও পৌনে ১০টার দিকে আলম আলী মারা যান। বর্তমানে তাঁদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম টাইম টিভি২৪–কে জানান, “ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রূপপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম তুহিন ও নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন–এর নেতৃত্বাধীন একটি পক্ষের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম–এর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত রোববার তুহিন–খোকনপন্থিদের হামলায় আমিনুলের পক্ষের একজন গুরুতর আহত হন। তার জের ধরেই মঙ্গলবার আমিনুলপন্থিদের হামলায় মিলন ও আলমসহ অন্তত ১৪ জন আহত হন।

নিহত মিলন আলীর ছোট ভাই সাইফুর রহমান জানান, হামলায় তাঁদের আরও দুই ভাই ও এক ভাতিজা আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিলনের ছেলে রাব্বানীর অবস্থা আশঙ্কাজনক।

তবে বিএনপির স্থানীয় নেতারা দাবি করেছেন, এই ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। সাবেক সাংসদ আমিনুল ইসলাম টাইম টিভি২৪–কে বলেন, “দুই পক্ষেই বিএনপির লোকজন থাকলেও এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, স্থানীয় গ্রাম্য বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।” একই বক্তব্য দেন নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...