আলমডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়। ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা।
অনুষ্ঠানে আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ অনেকেই জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন