💍 ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। তাঁর জীবনসঙ্গী হচ্ছেন ব্যারিস্টার নুসরাত খান, যিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে।
শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি পরানোর মধ্য দিয়ে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন