হবিগঞ্জে ৪ লাখ টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ৭ অক্টোবর নোয়াপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা
- রোজিনা আক্তার রোজা (২২), মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে
- হামিদা খাতুন (১৬), নোয়াপাড়ার ভাড়াটিয়া এলাকার নূর হোসেনের মেয়ে
তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট ব্যবহার করেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়রা সন্দেহ করলে বিষয়টি ফাঁস হয়।
ডিবি অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান এবং জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন