জামায়াতে ইসলামী মহাসমাবেশ ৩ জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে

জামায়াতে ইসলামী মহাসমাবেশ – ৩ জানুয়ারি | Time tv24

জামায়াতে ইসলামী মহাসমাবেশ ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামী মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হওয়ার কথা থাকলেও এবার এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে

শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের আমির শফিকুর রহমান সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে মহাসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে দেশের কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা এবং আগামী দিনের বাংলাদেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

📰 প্রতিবেদন: Time tv24 | নিজস্ব প্রতিবেদক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...