সৌদি আরবে বিদেশী নাগরিকরা তাদের অবস্থানে আকামা ও ভিসার মেয়াদ ২ জুন পর্যন্ত বিনামূল্যে বাড়াতে পারবেন। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ২৪ মে ২০২১ সোমবার
ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসত ডেইলিতে এই খবর জানানো হয়।
সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ ডাইরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় অর্থমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাওয়াজাত আরও জানায়, কোভিড-১৯ সংক্রমণের কারণে সৌদি আরবের বাইরে গিয়ে আটকে পড়া বাসিন্দাদের সুবিধার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সৌদি আরবের জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে

0 মন্তব্যসমূহ