মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত

মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অনন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।  ১০ মে ২০২১ বৃহস্পতিবার সকালে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার কাছে এই দুর্ঘটনা ঘটে। মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির সংবাদ দেয়।

মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন `মায়াওয়াদি'র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ওও লুইন যাচ্ছিলো। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় ওই এলাকার বেসামরিক কোনো বা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানা গেছে।

বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন বাকিরা ক্রু। এসব কর্মকর্তরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ওও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।

বিমানটির ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া একজন পাইলট একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, বিশ্বে দুর্বল বিমান নিরাপত্তার অন্যতম দেশ মিয়ানমার। দেশটিতে বিমান চলাচলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ