জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমান সেনা প্রধান

 


লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এ বিষয়ে  বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 তিনি আগামী ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্বভার নেবেন।

এসএম শফিউদ্দিন আহমেদ এতদিন সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  

খুলনার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন নবম লংকোর্সের মাধ্যমে। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (অ্যার্টডক)




এর জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনা সদরে নিয়ে আসা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ