ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে । দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ১৬টি চীনা সামরিক যুদ্ধবিমান প্রবেশের অভিযোগে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য সারাওয়াকের বিরোধপূর্ণ জলসীমায় চীনা সামরিক বিমানগুলো উড়েছিল বলে অভিযোগ করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামমুদ্দিন হোসাইন এ ঘটনাকে দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন।
তবে চীন বলছে, আন্তর্জাতিক আইন মেনেই যুদ্ধবিমানগুলো উড়েছিল।
দক্ষিণ চীন সাগর নিয়ে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, তাইওয়ান এবং ভিয়েতনামের সঙ্গে চীনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে ।
বিরোধপূর্ণ অঞ্চলের পুরোটাই দাবি করছে চীন। কয়েক দশক ধরে দেশগুলোর সঙ্গে চীনের উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।
মালয়েশিয়ার বিমানবাহিনী জানিেয়েছে, চীনা যুদ্ধবিমানগুলো মালয়েশিয়ার সারাওয়াকে বরনেও দ্বীপাঞ্চলের আট কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলো।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী টুইটে আকাশসীমা ও সার্বভৌমত্ব ভঙ্গের অভিযোগ করে লিখেছেন, যেকোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের অর্থ এই নয় যে আমরা সুরক্ষা নিয়ে সমঝোতা করবো। পাশাপাশি চীনা রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ