ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্যা আরব রিসোর্স অ্যান্ড অরগানাইজিং সেন্টার (আরোক) এর নেতা-কর্মীরা একটি ইসরাইলি শিপিং লাইনের জাহাজকে যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে তাদের মাল খালাস করতে দেয়নি। অসংখ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইজরাইলের ওপর চাপ সৃষ্টি করার জন্য তারা এ কর্মসূচি হাতে নেন।
সংগঠনটি সংবাদ মাধ্যম মিডলইস্ট আইকে ইমেলেরকে জানিয়েছেন, তাদের কর্মসূচি হলো ইজরাইলি জাহাজ অবরোধ করা। এ কর্মসূচির আওতায় সফলতার সাথে তারা ইজরাইলের জাহাজ কোম্পানি জিম ইন্টেগরেটেড শিপিং সার্ভিস লিমিটেডের একটি পণ্যবাহী জাহাজকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দর থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সংগঠনটি ইজরাইলি জাহাজ অবরোধের বিষয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি টুইটারসহ সোশাল মিডিয়াতেও ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছে। উল্লেখ্য,
ইজরাইলের জাহাজ কোম্পানি জিম ইন্টেগরেটেড শিপিং সার্ভিস লিমিটেড বিশ্বের ১০ম বৃহৎ শিপিং কোম্পানি। তারাও সংবাদ মাধ্যম মিডলইস্ট আইকে ইমেলকে জানায়, তাদের জাহাজকে বন্দরে মাল খালাস করতে দেওয়া হয়নি, ওকল্যান্ড বন্দরে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় একটু বেশি সময় লাগছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দূরপ্রাচ্যে যেতে হবে। তাই আর কোনো দুর্ঘটনা না ঘটলে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্য বন্দরে আমাদের ডাকা হবে।
তবে মাল খালাসে বাঁধা দেওয়ার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ঐ শিপিং কোম্পানি।

0 মন্তব্যসমূহ