বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. ছালামত উল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গত ৬ জুন ২০২১ রোজ রোববার রাত ৮টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক শোক বার্তায় তিনি বলেন, অ্যাড. সালামত উল্লাহ ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। কক্সবাজার তথা বাংলাদেশে ইসলাম প্রচার-প্রসারেও তাঁর উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি বলেন, অ্যাড. সালামত উল্লাহ সাংগঠনিক ও পেশাগত জীবনে বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সকল পর্যায়ের সহকর্মীদের আল্লাহ তা'য়ালা ধৈর্য ধারণ করা করুন। আমীন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী।শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের সম্মানিত আমীর মুহম্মদ শাহজাহান ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ বাদে জোহর জানাজা শেষে কক্সবাজার শহরের বাহারছড়া বড় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

0 মন্তব্যসমূহ