বগুড়ায় হামলার পর চিকিৎসাধীন জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভের ঘোষণা

📰 বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু, স্ত্রীসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | Time tv24.info

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত মারপিটে গুরুতর আহত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের চাচা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দ এবং তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

📌 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সম্রাট হোসেন বাপ্পা মারা যান। রোববার দুপুরে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এবং তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আব্দুল করিম আকন্দ তার লোকজন নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা চালান।

⚠️ হামলায় আহত হন তিনজন

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে রফিক আকন্দের ছেলে ও জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা হামলার শিকার হন। এ ঘটনায় রফিক আকন্দ, তার স্ত্রী জোসনা বেগম (৬২) এবং সম্রাট হোসেন বাপ্পা আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে গত ২৭ জুন দুপচাঁচিয়া থানায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল করিম আকন্দসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত ১ জুলাই রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে।

👮 পুলিশের বক্তব্য

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, "একই পরিবারের এক ভাই বিএনপির রাজনীতির সঙ্গে এবং আরেক ভাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে আহত সম্রাট হোসেন বাপ্পা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।"

⚠️ Disclaimer

This report is based on information provided by police, the case filed by the complainant, and other available sources at the time of publication. The allegations mentioned remain under investigation, and no court has yet determined criminal liability. Time tv24.info does not declare any accused person guilty before the completion of due legal process. Any response from the accused or further official findings will be incorporated upon receipt.

🌐 আরও সর্বশেষ খবর পড়ুন:
www.timetv24.info

Post a Comment

0 Comments