বিয়ের খবর জানালেন চাকসুর সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক

বিয়ের খবর জানালেন চাকসুর সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: চাকসুর সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জেহজাদ আহনাফ পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ে সম্পন্ন হওয়ার খবর জানিয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে জেহজাদ আহনাফ বলেন, সীমিত পরিসরের এ আয়োজনের কারণে আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের অনেককেই বিষয়টি জানানো সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যে বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ায় অনেককে আমন্ত্রণ জানানো কিংবা খবর পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও জানান, ইনশাআল্লাহ পরবর্তীতে সবার উপস্থিতিতে বড় পরিসরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। সে সময় আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন তিনি।

নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়ে ফেসবুক পোস্টে জেহজাদ আহনাফ লিখেছেন, “আল্লাহ তাআলা যেন আমাদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, বরকত, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করে দেন। আমীন।”

উল্লেখ্য, এ প্রতিবেদনটি জেহজাদ আহনাফের ব্যক্তিগত ফেসবুক পোস্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ