জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আব্দুল খালিকের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক | TimeTV24.info
জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার আব্দুল খালিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর মৃত্যুর খবরে জকিগঞ্জ উপজেলাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন তিনি শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

0 Comments