বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা নুর মোহাম্মদ আবু তাহের ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নুর মোহাম্মদ আবু তাহেরের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২ হাজার ৯০৪ ভোট।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলের তথ্য মতে, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ হাজার ৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মো: আব্দুল খালেককে হারিয়েছেন নুর মোহাম্মদ আবু তাহের। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ এবং ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় গার্ডিয়ান প্রকাশনীর ম্যানেজিং ডিরেক্টর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন