ডাকসু নির্বাচন ১৯৮২: দুই কিংবদন্তীর কুরবানির ইতিহাস

ডাকসু নির্বাচন ১৯৮২ : সাইমুমের দুই কিংবদন্তীর কুরবানির ইতিহাস ১৯৮২ সালের ২১ জানুয়ারি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক র*ক্তক্ষয়ী দিন। সেবার ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত এনাম–কাদের পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। নির্বাচন প্রচারণার শেষ দিনে প্যানেলের সমর্থনে ক্যাম্পাসে বিশাল মিছিল বের হয়। এই মিছিলের একদম সামনে সাইমুমের শিল্পীরা দেশাত্মবোধক ও উদ্দীপনামূলক গান পরিবেশন করছিলেন। মিছিলটি অগ্রসর হয়ে এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগের স-ন্ত্রা*সীরা হঠাৎ করেই গ্রে-নেড ও বো*মা হামলা চালায়। মুহূর্তেই ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়। বিস্ফোরণে আহত হন অন্তত ৩৫ জন। চিরতরে পা হারান সাইমুম শিল্পীগোষ্ঠীর দুই কিংবদন্তী প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান ও মরহুম আজীজ মোহাম্মদ সাইফুল্লাহ। সেই হামলায় আরও পা হারান অনেকে। মিছিলে উপস্থিত থেকে হা*মলার শিকার হন সাইমুমের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিক, গুরুতর আহত হন সাবেক পরিচালক আকরাম মুজাহিদসহ আরও অনেকেই। আজও যারা ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানকে মঞ্চে খুঁড়িয়ে হাঁটতে দেখেছেন, তারা হয়তো এর নেপথ্যের এই ভয়াবহ ইতিহাস জানেন না। অথচ ডাকসুর সেই র*ক্তাক্ত অধ্যায় শুধু রাজনৈতিক ইতিহাস নয়, বরং সাইমুমের শিল্পীদের আত্মত্যাগ ও কুরবানির এক অমর স্মৃতি হয়ে আছে। সাইমুম শিল্পীগোষ্ঠীর জন্য এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং এক ঐতিহাসিক দায়—ভাইদের রক্ত, ত্যাগ আর কুরবানির ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। #Saimum #SaimumShilpigosthi #DUCSU

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...