ঢাকা লকডাউন কর্মসূচিতে অ/গ্নি/সংযোগের চেষ্টাকালে জনতার ধাওয়া—তুরাগ নদীতে পড়ে যুবকের মৃ/ত্যু

ঢাকা লকডাউন কর্মসূচিতে অ/গ্নি/সংযোগের চেষ্টাকালে জনতার ধাওয়া—তুরাগ নদীতে পড়ে যুবকের মৃ/ত্যু

টাইম টিভি২৪ ডেস্ক : রাজধানীতে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় বাসে অ/গ্নি/সংযোগের চেষ্টা করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে পড়ে এক যুবকের মৃ/ত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ

ডিএমপি জানায়, লকডাউন কর্মসূচি ঘিরে রাতে উত্তরা নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দাঁড়ানো একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অ/গ্নি/সংযোগের চেষ্টা করছিল এবং তা মোবাইলে ধারণ করছিল।

এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে একজন তুরাগ নদীতে ঝাঁপ দিলে সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

ঘটনাস্থলেই এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আরেকজন পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় একজনকে ধরতে পুলিশি অভিযান চলছে।

নিহত ও গ্রেপ্তাকৃত

  • নিহত: সাইয়াফ (১৮)
  • গ্রেপ্তাকৃত: রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...