ডাকসুকে অকার্যকর করতে বিএনপিপন্থী ঢাবি প্রশাসনের কারসাজি

ডাকসু নিয়ে অভিযোগ

ডাকসুকে কার্যকর হতে না দেয়ার অভিযোগ

ডাকসুকে কার্যকর হতে না দেয়ার এক অশ্লীল প্রতিযোগিতায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটার পর একটা প্রজেক্ট আমরা গুছিয়ে আনি আর বিএনপি পন্থী প্রশাসন তা টেবিলেই আটকে দেয়।

ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ এনেছিলাম আমরা। বিসিবি থেকে ২ কোটি। আরো নানা খাতে নানা বাজেট। সব এসে আটকে যায় ওনাদের টেবিলে। কাজ আর মাঠে গড়ায় না—জাস্ট একটা সাইনের অভাবে।

গত ৬৫ বছরে সেন্ট্রাল মসজিদ সংস্কার হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি ওনারা বলেছেন পারবেন না। আমরা বাহির থেকে স্পনসর এনেছি। সাড়ে তিন কোটি টাকার কাজ হয়েছে। শুধু এসি চালানোর জন্য বিদ্যুৎ লাইন লাগবে, সেটাও তারা দেয়নি।

আমার সেক্টরের অনেকগুলো কাজ গুছিয়ে দেওয়া হয়েছে, বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হয়েছে। শুধু ফর্মাল অনুমোদন প্রয়োজন ছিল, সেটিও হয়নি।

সর্বশেষ, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া শনিবারের বাসের ট্রিপও আজ আটকে দেয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডাকসুকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান ডাকসুর নেতৃত্ব শিবির অধ্যুষিত এবং বড় রাজনৈতিক প্রভাব রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...