😢 চট্টগ্রামে কলেজে আসার পথে ঝরে গেল সুমাইয়া জান্নাতের প্রাণ
🖤 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া জান্নাত। বয়স মাত্র ১৯ বছর। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিদিনের মতো কলেজে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও আর ফেরা হলো না তার।
🏫 সুমাইয়ার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনায়। তবে পরিবারসহ বসবাস করতেন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায়। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পরিবার ও সমাজের জন্য কিছু করার।
🚌 জানা গেছে, চকরিয়ার ডেপুটি বাজার এলাকায় কক্সবাজারমুখী গ্রীণ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন সুমাইয়া জান্নাত।
💔 পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
😓 একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিল এক তরুণীর স্বপ্ন, পরিবারের আশা এবং ভবিষ্যতের অসংখ্য সম্ভাবনা।
🤲 মহান আল্লাহ তাআলা সুমাইয়া জান্নাতকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
#ইন্নালিল্লাহ #সুমাইয়া_জান্নাত #চট্টগ্রাম_মহিলা_কলেজ #চকরিয়া #বাঁশখালী #সড়ক_দুর্ঘটনা #চট্টগ্রাম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন