জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার ইন্তেকাল
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠছিলেন তিনি। এ সময় করিডোরে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যান। দ্রুত এম্বুলেন্সে করে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, সেন্সলেস হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু ঘটে।
সহকর্মী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, মৌমিতা ম্যাডাম ছিলেন একজন মেধাবী শিক্ষক, দায়িত্বশীল সহকর্মী এবং শিক্ষার্থীদের প্রিয় অভিভাবক। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
পরিবার-পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তারা মহান আল্লাহর নিকট দোয়া করেন— মরহুমাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।
প্রস্তুতকারক: আপনার নিউজ পোর্টাল টিম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন