চট্টগ্রামে জামায়াত নেতার বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বাসহ পরিবার আহত
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় জামায়াতে ইসলামী চন্দনপুরা ইউনিটের সেক্রেটারি আব্দুল বারেকের বাসায় গতরাত আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাসার গেইট ভেঙে ঢুকে হত্যা ও লুটপাটের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় আব্দুল বারেকের অন্তঃসত্ত্বা স্ত্রী (৪ মাস), মা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্য আহত হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আব্দুল বারেকের পরিবারের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।
এদিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে যান চকবাজার থানা সমাজসেবা সম্পাদক ও ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, ১৬নং চকবাজার এমারত সেক্রেটারি এরশাদুল ইসলাম, ১৬নং চকবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি ফিরোজ সিদ্দিকী, চকবাজার পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রেজাউল করিমসহ স্থানীয় দায়িত্বশীলরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার
🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...
-
Time tv24 News Time tv24 🔴 ব্রেকিং নিউজ বাড়িতে ঢুকে শি...
-
চিত্রনায়ক রিয়াজকে নিয়ে রহস্য! মৃ*ত্যু গুঞ্জনে ধোঁয়াশা | TIME NEWSTV24 TIME NEWSTV24 বিনোদন চিত্রনায়ক রিয়াজকে নিয়ে রহস...
-
বাউফল উপজেলা বিএনপি নেতা জামায়াতে যোগদান বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতার পুত্রের জামায়াতে যোগদান বাউফল উপজ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন