প্রতিবেশী দেশ ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের বাজারে আগে ইলিশ, ভারতের উদ্দেশ্যে কম রপ্তানি

বাংলাদেশের বাজারে আগে ইলিশ, ভারতের উদ্দেশ্যে কম পরিমাণ রপ্তানি: ফরিদা আখতার

সদর উপজেলা, ১৩ সেপ্টেম্বর

দুর্গাপূজা সামনে রেখে ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে এবার ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নিশ্চিত করেছেন, দেশের মানুষ আগে ইলিশ ভোগ করবে।

শনিবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

“এর আগেও আমি একই কথা বলেছি। প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে হয়েছে। তবে এবার চাহিদার তুলনায় কম রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে।” – ফরিদা আখতার
“অভিযান শুধুমাত্র জেলেদের বিরুদ্ধে নয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।” – ফরিদা আখতার

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুর রহমান, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...