কুবি শিক্ষার্থীকে ধ/র্ষ/ণের পর হ/ত্যা, আদালতে আসামীর জবানবন্দী

কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আদালতে আসামির জবানবন্দি

কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আদালতে আসামির জবানবন্দি

কুবি প্রতিনিধি | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক-প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার-কে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া আসামি কবিরাজ মো. মোবারক হোসেন

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানান, আসামি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যার আগে শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণ করা হয়। ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে বশে এনে প্রথমে ধর্ষণ করে মোবারক। এসময় সুমাইয়ার মা ঘটনাটি দেখে ফেললে তাকেও হত্যা করে আসামি। পরে আবার সেই বাসায় গিয়ে সুমাইয়াকেও হত্যা করে মোবারক।

ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরি এলাকার ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মোবারকই এই হত্যাকাণ্ডের মূল হোতা।

এছাড়া, তার নামে পূর্বেও একটি ধর্ষণ চেষ্টা মামলা রয়েছে। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা নগরীর ধর্মপুর পশ্চিম চৌমুহনীতে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহনা আক্তার মুন্নীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

© ২০২৫ দ্য ডেইলি ক্যাম্পাস | সর্বস্বত্ব সংরক্ষিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...