স্বর্ণের বাজারে আগুন, প্রতি ভরির দাম কত

স্বর্ণের দাম কমালো বাজুস

টানা ৮ দফা বৃদ্ধির পর স্বর্ণের দাম কমালো বাজুস

স্টাফ রিপোর্টার

টানা আট দফায় বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা অষ্টমবারের মতো ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দর অনুযায়ী স্বর্ণের ভরি প্রতি দাম:

  • ২২ ক্যারেট: ১,৮৮,১৫২ টাকা
  • ২১ ক্যারেট: ১,৭৯,৬০২ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৫৩,৯৪১ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,২৭,৬৭৪ টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...