খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণ: উত্তেজনা বাড়ছে পাহাড়ে
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।
পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীল (সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে) কে আটক করে পুলিশ। বর্তমানে সে রিমান্ডে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুজন আসামিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা নানান জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালাচ্ছে। আর ঢাকায় বসে শাহবাগী বামপন্থীরা উস্কানি দিচ্ছে, যার কারণে সাধারণ পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেনাবাহিনীসহ অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুত এই দাঙ্গা থামানোর চেষ্টা করছে।
এর আগে, গত জুলাই মাসেও খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় অভিযুক্তদের সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিল ভুক্তভোগী পরিবার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন