🚨 শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ভাট্রইধোপা গ্রামে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করার সময় তাদের আটক করা হয়।
🔹 এসময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়।
🔹 পরে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা:
- হাসান মোল্যা (৩২)
- সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩)
- ইব্রাহিম মিয়া (২৩)
- সাগর মৃধা (২৫)
👉 কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন