মহেশখালীতে মা-ছেলের মৃ'ত দেহ উদ্ধারের পেছনের গল্প

মহেশখালীতে মা ও চার বছরের শিশুপুত্রের মরদেহ উদ্ধার | Time tv24
মহেশখালীতে মা ও চার বছরের শিশুপুত্রের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
প্রতিবেদন | Time tv24 • ১১ জানুয়ারি ২০২৬

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মা ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ইসমত আরা (২৬) এবং তার চার বছর বয়সী ছেলে আবরার। স্থানীয়দের ভাষ্যমতে, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে একটি ইট পড়ে থাকতে দেখা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নারীর পিতার ভাষ্যমতে ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতেও তিনি বিভিন্ন সময় নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল।

ওসি আরও বলেন, এলাকাবাসী ও পরিবারের ধারণা অনুযায়ী ইসমত আরা নিজেই ইট দিয়ে নিজের মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনও সন্দেহের বাইরে নয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্ত করা হবে এবং তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত নারী ডিভোর্সী ছিলেন এবং বাবার বাড়ির পাশেই একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...