🛑 নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আইনি লড়াই চলমান ⚖️
চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রামের কৃতি সন্তান ডা. এ কে এম ফজলুল হক-এর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আজ সোমবার শুনানি শেষে না-মঞ্জুর করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার বাতিলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত এই আপিল সম্পর্কে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
“আপিলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছিল এবং এতে সংবিধান ও আইনের আলোকে বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিল করে আমাদের ক্লায়েন্টের প্রার্থিতা বহাল রাখবে। কারণ, ওই আদেশটি সংবিধান ও আরপিও-এর সংশ্লিষ্ট ধারার ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,
“এই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তটি বৈষম্যমূলক। কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী কেবল বিদেশি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন বাতিল করা হয়নি। সে হিসেবে আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ন্যায়বিচার ও সমান আচরণ নিশ্চিত করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কমিশন সংবিধান ও আইনের কেবল আক্ষরিক ব্যাখ্যায় সীমাবদ্ধ থেকেছে এবং একই ভুলের পুনরাবৃত্তি করেছে।”
“এ বিষয়ে আমরা খুব শিগগিরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করবো।”
🤝 সকলকে ধৈর্যের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
© Time tv24 | সর্বশেষ রাজনৈতিক সংবাদ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন