বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

Time tv24 News
🚨 Time tv24
বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২ 💔

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের শুভগাছা সাফলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

🕯️ নিহতরা হলেন—

🔹 আবু রায়হান (১৮)
শেরপুর পৌর শহরের উলিপুর মহল্লার হারুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

🔹 তামিম হোসেন (১৮)
শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল School & College-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

🚑 আহত হয়েছেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও মো. ছামির। তাঁদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

👥 প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায়। এতে ছয় আরোহী গুরুতর আহত হন।

🏥 শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে বগুড়ায় নেওয়ার পথে মারা যান তামিম হোসেন।

👮 শেরপুর থানার এসআই বিকাশ চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

⚠️ বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে তরুণ প্রাণ। নিরাপদ সড়ক গড়তে সচেতনতা জরুরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

🚨 শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: প্রধান আসামি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার 📍 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি | Time tv24 গাইবান্ধার স...