ঢাকায় সড়ক দুর্ঘটনায় মো. আবু জুবায়ের নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, মো. আবু জুবায়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার একজন কর্মী ছিলেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২তম শহীদ হিসেবে পরিচিত শহীদ সালাহউদ্দীন আহমেদের ছোট ভাই।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অনেকেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন